Monday, May 11, 2026

Nitin Gadkari: বেআইনি পার্কিং -এর ছবি তুললে ৫০০ টাকা পুরস্কার

Date:

Share post:

এতদিন ভুল জায়গায় গাড়ি পার্ক (Vehicles Parking) করলে জরিমানা দিতে হত এবার থেকে ট্র্যাফিক আইন (Traffic Rules) মানলে পুরস্কার পাবেন আপনি। তাও আবার নগদ ৫০০টাকা। এমন ঘোষণা করেছেন স্বয়ং কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)।

ভুল জায়গায় গাড়ি পার্ক করে সমস্যায় পড়েছেন কখনও ? আইন না মানার খেসারত দিতে হয়েছে কি? এই সব কিছুর সঙ্গে যদি আপনি পরিচিত হয়ে থাকেন তাহলে এবার নতুন ট্র্যাফিক আইনে টাকা পাওয়ার সুযোগ থাকছে আপনার। এমন ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পরিবহণ মন্ত্রকের (Transport Ministry)তরফে। ভুল জায়গায় গাড়ি পার্ক করে রাখার ছবি তুলে ট্র্যাফিক পুলিশকে দিলে ৫০০ টাকা নগদ পুরস্কার মিলবে এবার থেকে। এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী (Transport minister) নীতিন গড়করি । তাঁর মতে, ভুল জায়গায় গাড়ি রাখার প্রবনতা দিন দিন বাড়ছে, এটা অত্যন্ত খারাপ জিনিস। দেশের নগরাঞ্চলে গাড়ির সংখ্যা বাড়ছে। কখনও কখনও একই পরিবারের সব সদস্যেরই একটি করে গাড়ি থাকে। কিন্তু সমস্যা দেখা যায় পার্কিংয়ে।এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তাঁর আবাসনেও গাড়ি রাখার সমস্যার কথা উল্লেখ করে পরিবহণমন্ত্রী জানান, তিনি নিজে কখনও রাস্তা আটকে গাড়ি রাখেন নি এবং এই কাজকে তিনি সমর্থনও করেন না। কিন্তু মানুষের হুঁশ ফেরাতে একাধিক পদক্ষেপ করার পরও আশানুরূপ ফল মিলছে না। বেআইনি ভাবে গাড়ি রাখলে ১০০ টাকা জরিমানা করা হয়। কিন্তু তাতেও কাজের কাজ হচ্ছে না। অবৈধ পার্কিং -এর বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। সেই জন্যই কি এবার পুরস্কারের টোপ দিচ্ছে কেন্দ্র? যদিও মন্ত্রীর এই ঘোষণা আইনত পাশ হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।



Related articles

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...