Saturday, June 20, 2026

অগ্নিপথ: বিক্ষোভ নেটমাধ্যমেও, #ModiMustResign হ্যাশট্যাগ সহ টুইটারে চলছে ট্রেন্ড

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ থামার নামই নেই। এর সর্বোচ্চ প্রভাব দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ ও বিহারে। বৃহস্পতিবার বিহারের বহু জায়গায় রেলস্টেশনে ট্রেনে আগুন দেওয়া হয়েছিল, শুক্রবারও দেশজুড়ে ট্রেন জ্বালানো থেকে শুরু করে স্টেশন ভাঙচুরের খবর পাওয়া গেছে। রাস্তা থেকে সোশ্যাল মিডিয়ায় অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা দেখা যাচ্ছে। #ModiMustResign হ্যাশট্যাগ সহ টুইটারে একটি ট্রেন্ড চলছে । যা নিয়ে সকলেই তাদের মতামত রাখছেন।


আরও পড়ুন:অগ্নিপথের বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ গেল বিক্ষোভকারীর, আহত ১৫

আয়ুষ সোনি নামের একজন ব্যবহারকারী লিখেছেন, “আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করবেন না জনাব চৌকিদার।” অন্য একজন ব্যবহারকারী এই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “আপনি যদি পেনশন বাতিল করতে চান তবে ২-৩ লাখ টাকা বেতন পান এমন মন্ত্রীদের জন্য করুন”। যাইহোক, এই হৈচৈ এর মধ্যে, অনেক মানুষ আছে যারা সহিংস বিক্ষোভের বিরোধিতা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এটা ঠিক নয়। আপনি কোনো ধরনের সরকারী সম্পত্তির ক্ষতি করতে পারবেন না, নতুন প্রতিরক্ষা নিয়োগ পদ্ধতির বিরুদ্ধে দেশজুড়ে তরুণরা বিক্ষোভ করছে।” জনৈক গর্বজিৎ সিং লিখেছেন, “অগ্নিপথ-এর পাশাপাশি বরাবর পুরনো নিয়োগ পুনরুদ্ধার করা উচিত। যে দেশের সেবা করতে চায় তাকে অগ্নিপথ যেতে হবে এবং যে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সে পুরানো নিয়োগে ভাগ্য পরীক্ষা করতে পারে।


প্রসঙ্গত,মোদি সরকারের অগ্নিপথ প্রকল্প  নিয়ে মুখ্ খোলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকাইত। তিনি বলেন, অগ্নিপথ প্রকল্প যুবকদের জন্য, বিশেষ করে কৃষকের সন্তানদের জন্য উপকারী নয়। দেশজুড়ে এই প্রকল্পের বিরোধিতা করা হবে । এমনকী জাতীয়তাবাদ আন্দোলনও হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। টিকাইত বলেন, এখন পর্যন্ত যুবকরা সেনাবাহিনীতে ১৫ বছরের চাকরি ও পেনশন পাচ্ছে। কিন্তু নতুন স্কিমের আওতায় চার বছর চাকরির পরেও যখন যুবক পেনশন ছাড়াই বাড়ি চলে যাবে , তখন তার ভবিষ্যত কী হবে?


Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...