Saturday, April 4, 2026

Bengal Cricket: চতুর্থ দিনে শাহবাজ-প্রদীপ্তের বোলিং-এ দাপট, ব‍্যাটিং ব‍্যর্থতায় চাপে বাংলা, জিততে দরকার ২৫৪ রান

Date:

Share post:

রঞ্জিট্রফির ( Ranji Trophy) চতুর্থ দিনে চাপে বাংলা (Bengal)। মধ‍্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে জিততে হলে অভিমুন‍্য ঈশ্বরণদের দরকার ২৫৪ রান। হাতে রয়েছে ছয় উইকেট। দিনের শেষে বাংলার রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ৯৬।

চতুর্থ দিনে বোলাররা পরিস্থিতি হাতের বাইরে যেতে দেননি। প্রতিকূল পরিস্থিতিতেও মধ্যপ্রদেশকে বেঁধে রাখেন শাহবাজ আহমেদ ও প্রদীপ্ত প্রামানিক। দ্বিতীয় ইনিংসে মধ‍্যপ্রদেশকে ২৮১ রানে বেঁধে দেয় বাংলা। বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক উইকেট নিয়ে বাংলাকে ম্যাচে ফিরিয়ে আনেন বোলাররা। শাহবাজ নেন পাঁচ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় বার পাঁচ উইকেট নিলেন তিনি। আর প্রদীপ্ত প্রামাণিক নেন চার উইকেট। বাংলার দুই স্পিনাররা চতুর্থ দিনের সকালে বাংলাকে লড়াইয়ের জায়গা তৈরি করে দেন। যদিও ম‍্যাচে একাধিক ক্যাচ না ফেললে আরও আগেই মধ্যপ্রদেশকে শেষ করে দিতে পারত অরুণ লালের দল। মধ‍্যপ্রদেশের হয়ে ৭৯ রান করেন রজত পতিদার। ৮২ রান করেন আদিত‍্য শ্রীবাস্তব।

৩৫০ রানে লক্ষ‍্য মাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। শূন‍্য রানে আউট হন অভিষেক রমন। ১৯ রানে আউট হন সুদীপ ঘরামি। ৭ রান করেন অভিষেক পোড়েল। ৭ রানে আউট হন মনোজ তিওয়ারি। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন অভিমুন‍্য ঈশ্বরণ এবং অনুষ্টুপ মজুমদার। ৫২ রানে অপরাজিত অভিমুন‍্য। ৮ রানে অপরাজিত অনুষ্টুপ। ম‍্যাচে এদিন আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। রিভিউ না থাকায় দুই দলের ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নিয়েই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:Sathiyan Gnanasekaran: দুরন্ত সাতিয়ান, হারিয়ে দিলেন বিশ্বের ৬ নম্বর খেলোয়াড়কে

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...