Monday, April 6, 2026

 Monsoon: উত্তরবঙ্গ ভাসছে,দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই

Date:

Share post:

দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। ১১ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার কথা ছিল। পাঁচদিন অতিক্রান্ত তবু বর্ষা আসার নাম নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, দুই-তিনদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে হালকা মেঘলা আকাশ থাকবে। আগামী তিন-চার দিন তাপমাত্রা তেমন হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেশি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও খানিকটা দুর্বল হয়েই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে বলে জানানো হয়েছে। এর ঠিক বিপরীত ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে (northbengal)। প্রবল বর্ষণে উত্তরবঙ্গের জেলাগুলি ভাসছে। শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। টানা বৃষ্টির জেরে উত্তরে বিভিন্ন নদীর জল বাড়তে শুরু করেছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা দেখা দিয়েছে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা (monsoon) শুরু হলেও গুমোট পরিস্থিতি অব্যাহত থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এর মূল কারণ, দুর্বল মৌসুমী বায়ু। প্রাক বর্ষার মরশুমেও তাই সেভাবে বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। গুমোট গরমে নাজেহাল শহরবাসী। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৩ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬৬ শতাংশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...