Saturday, June 27, 2026

অগ্নিপথের বিক্ষোভের আঁচ এবার বাংলাতেও,রেল অবরোধ করে বিক্ষোভ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও

Date:

Share post:

অগ্নিপথের বিক্ষোভের আঁচ এসে পড়ল বঙ্গভূমিতেও। চুক্তিভিত্তিক সেনাকর্মী নিয়োগের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ঠাকুরনগর , ভাটপাড়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। একাধিক স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। অফিসটাইমে এই বিক্ষোভের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। এমনকী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও করে প্রতিবাদে সরব হয়েছেন চাকরীপ্রার্থীরা।



আরও পড়ুন:‘অগ্নিপথ’-এর প্রতিবাদে অগ্নিগর্ভ দেশ, ট্রেনে আগুন


এদিন সকালে ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। অবরোধে আটকে পড়ে আপ ও ডাউনের বিভিন্ন ট্রেন। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। কাজের দিনে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছয়।কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের বিরোধিতায় এবার হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বহু বিক্ষোভকারী। শুক্রবার সকালে হাওড়া ব্রিজে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামে তারা। যার জেরে বিপাকে পড়েন অফিসযাত্রীরা। বিক্ষোভ আটকাতে লাঠিচার্জ করে পুলিশ।


মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পরই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। চাপে পড়ে অগ্নিপথে নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম শিথিল করে মোদি সরকার।  নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে। যদিও তাতেও ক্ষোভে ফুঁসছে সাদারণ মানুষ। বাংলার বিক্ষোভকারীদের একাংশ মোদি সরকারের উপর ক্ষভ উগড়ে বলেন,‘দেশের জন্য যাঁরা প্রাণ দেবেন, তাঁদের জন্য এই সুবিধা! আর যাঁরা দেশকে লুটেপুটে খাচ্ছেন, তাঁদের লাখ লাখ টাকার ভাতা দেওয়া হচ্ছে।’

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...