Friday, April 3, 2026

অগ্নিপথ: ব্যাহত রেল পরিষেবা, একাধিক ট্রেন বাতিল করল পূর্ব-মধ্য রেল

Date:

Share post:

সেনা নিয়োগ নীতি ‘অগ্নিপথ’ নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বৃহস্পতিবার শুক্রবারও বিক্ষোভের সুর আরও ঝাঁঝালো হয়ে উঠেছে। এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিহার, উত্তরপ্রদেশ, বাংলা,দিল্লি, তেলেঙ্গানার বিভিন্ন জায়গা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রেলপথ। অবরোধ-বিক্ষোভ দেখানো হয় একাধিক স্টেশনে। এমতাবস্থায় দেশজুড়ে রেল পরিষেবা ব্যাহত। যার জেরে বাতিল করা হয় একের পর এক ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করার ঘোষণা করেছে পূর্ব-মধ্য রেল।


আরও পড়ুন:অগ্নিপথ: বিক্ষোভ নেটমাধ্যমেও, #ModiMustResign হ্যাশট্যাগ সহ টুইটারে চলছে ট্রেন্ড

একনজরে দেখে নিনি কী কী ট্রেন বাতিল হল-

    • হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস,
    •  নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস,
    • হাওড়া-দেরাদুন উপাসনা এক্সপ্রেস,
    • কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস,
    • জশিডি-কিউল প্যাসেঞ্জার ট্রেন,
    •  ভাগলপুর-আনন্দবিহার বিক্রমশীলা এক্সপ্রেস,
    •  মুজফ্‌ফরপুর জনসেবা এক্সপ্রেস,
    •  বাঁকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস
    • জামালপুর-কিউল প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন,
    •  শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস,
    •  সাহেবগঞ্জ-জামালপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন


অন্য দিকে, যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে, আসোনসোল-ঝাঝা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের। তালিকায় আছে মালদহ টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস। জয়নগর-হাওড়া এক্সপ্রেস পুরো যাত্রাপথ না গিয়ে থামবে কাহেলগাঁওয়ে। সাহিবগঞ্জ-ভাগলপুর স্পেশাল ট্রেন যাবে করমতলা পর্যন্ত। জামালপুর-সাহিবগঞ্জ প্যাসেঞ্জার, হটিয়া-পটনা পাটলিপুত্র এক্সপ্রেস, বর্ধমান-হটিয়া মেমু এক্সপ্রেস এবং রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা ঘোষণা করেছে রেল।


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...