Monday, April 6, 2026

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, উদয়নারায়ণপুরে ধৃত বিজেপি নেতা

Date:

Share post:

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার বিজেপি (BJP) নেতা। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের ভবানীপুরে। অভিযোগ, বিজেপি নেতা সুমিতরঞ্জন কাঁড়ারদের (Sumit Ranjan Karar) একটি প্রতিষ্ঠান আছে। অভিযোগ, সেই সময় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নেওয়া হয়। তবে চাকরি পাননি কেউই। টাকাও ফেরত পাননি চাকরিপ্রার্থীরা। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে উদয়নারায়ণপুর থানার পুলিশ।

দীর্ঘদিন চাকরি বা টাকা ফেরত না পেয়ে চাকরীপ্রার্থীরা একমাস আগে উদয়নারায়ণপুরের ভবানীপুরে বিজেপি নেতার অফিসের সামনে পথ অবরোধ করেন। উদয়নারায়ণপুর থানার পুলিশ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।

গত বিধানসভা নির্বাচনে উদয়নারায়ণপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন বিজেপি নেতা সমীর। সেই সময় নির্বাচনে তাঁর হয়ে যাঁরা কাজ করেছিলেন তাঁদের সঙ্গেও সুমিত প্রতারণা করেন বলে অভিযোগ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন স্থানীয় বিধায়ক সমীর পাঁজা।



Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...