Sunday, April 5, 2026

ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে, বর্ষা এখনই জোরালো নয় দক্ষিণে

Date:

Share post:

একটু দেরি করে হলেও বর্ষা (Monsoon) প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। কিন্তু সেভাবে দাপট দেখায় নি এখনও। গত দু-তিন দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায়। একেবারে বিপরীত ছবি উত্তরবঙ্গে (North Bengal) , আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির(Heavy Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)।

দক্ষিণবঙ্গে বর্ষা এখনও তেমন জোরালো নয় । আজ কলকাতা আকাশ সকাল থেকেই মেঘলা, কোথাও মুষলধারায় বৃষ্টি হয়েছে, আবার কোথাও একেবারেই হয়নি। কিন্তু শনিবার সকাল থেকে শুরু করে সারাদিন বজ্রগর্ভ মেঘের দেখা মিলেছে। বিকেলের দিকে কলকাতা সংলগ্ন পার্শ্ববর্তী জেলাগুলিতে দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে এবারে যতটা বৃষ্টি দক্ষিণবঙ্গে হওয়ার দরকার ছিল ততটা এখনও পর্যন্ত হয়নি। একেবারেই বিপরীত ছবি উত্তরবঙ্গে। বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ৮টি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদীয়া। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।



Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...