Saturday, April 4, 2026

বাম গিয়ে রাম এলেও সামান্য বৃষ্টিতে ত্রিপুরাবাসীর জলযন্ত্রণার ছবিটা একেবারে বদলায়নি

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস:  ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে সময় বদলেছে। বদলেছে দেশ। বদলেছে অর্থনীতি। কোনও কোনও বদল হয়নি ত্রিপুরার। দীর্ঘ বাম আমলে উত্তর-পূর্বের এই রাজ্য যে তিমিরে ছিল, সাড়ে চার বছরে ডাবল ইঞ্জিন বিজেপির শাসনকালে তা আরও অন্ধকারে ডুবেছে।
মানুষ তাঁর সামগ্রিক উন্নয়নের স্বার্থে সুস্থ জীবন-যাপনের আশায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ-রাজ্য চালানোর অভিভাবক জনপ্রতিনিধিদের বদল করেন। বাম গিয়ে রাম এলেও সামান্য বৃষ্টিতে আগরতলাবাসীর (Agartala- Rainfall) জলযন্ত্রণার ছবিটা একেবারে বদলায়নি।

আরও পড়ুন: ‘এক ডাকে অভিষেক’-এ সরাসরি অভিযোগ-সমস্যা জানান, প্রয়োজনে নাম গোপন: বার্তা অভিষেকের

কয়েক ঘন্টার বৃষ্টিতে বানভাসি স্মার্ট সিটি বলে আগরতলার
বিস্তীর্ণ এলাকায়। শুধু এবছর নয়। ফি-বছর এমন তিক্ত অভিজ্ঞতার সাক্ষী থাকেন ত্রিপুরাবাসী। রাজধানীর বড় রাস্তা থেকে শুরু করে দোকানপাট, অফিস-কাছারি, স্কুল জলের তলায়। ভিন রাজ্য থেকে আসা পণ্যবাহী গাড়ির চাকা জলের নীচে। ডুবে গেছে বহু মানুষের বাড়ি। কেউ সর্বস্ব হারিয়ে ঠাঁই নিয়েছে ত্রাণ শিবিরে। আবার কেউ গাঁটের কড়ি খরচ করে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়েছেন হোটেলে।

উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় বাহিনী। বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধার করতে নেমেছে অসম রাইফেলের জওয়ানরা। অসুস্থ, বয়স্ক থেকে শুরু করে ১৫দিনের শিশুও বানভাসি আগরতলার কবলে। অভিযোগ, সেভাবে বিধায়ক থেকে সাংসদ কিংবা স্থানীয় জন প্রতিনিধিদের দেখা মিলছে না। অসহায় মানুষগুলির পাশে দাঁড়িয়ে প্রশাসনকেও সেভাবে ইতিবাচক ভূমিকা নিতে দেখা যায়নি। আসলে ভোট আসে ভোট যায়, কিন্তু মানুষের জীবন যে তিমিরে সেখানেই থেকে যায়। সবমিলিয়ে চূড়ান্ত বিপর্যস্ত আগরতলা (Agartala- Rainfall) তথা ত্রিপুরার জনজীবন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...