Tuesday, April 7, 2026

মোদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যুবকদের ‘অগ্নিপথের’ দিকে ঠেলে দিচ্ছে: বিস্ফোরক রাহুল

Date:

Share post:

অগ্নিপথের বিরোধীতায় দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। আর তাতে ক্ষয়ক্ষতি হয়েছে বহু। এবার এই প্রকল্প নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইট করে অগ্নিপথ প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করেছেন তিনি।


আরও পড়ুন:অগ্নিপথ প্রতিবাদের জের, বাতিল একগুচ্ছ ট্রেন, দুর্ভোগে যাত্রীরা


রবিবার সকালে টুইটে কংগ্রেস নেতা লেখেন, ‘দেশের এই অবস্থার জন্য দায়ী একমাত্র প্রধানমন্ত্রী৷ প্রত্যেকবার চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী দেশের যুবকদের বেকারত্বকে অগ্নিপথের দিকে ঠেলে দিয়েছেন৷ ৮ বছরে ১৬ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কিন্তু যুবকদের পকোড়া ভাজার জ্ঞান ছাড়া কিছুই মেলেনি। দেশের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র প্রধানমন্ত্রীই দায়ী।’


এর আগে গতকালও দেশ জুড়ে হিংসাত্মক বিক্ষোভের জেরে ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহার করার হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতা। সেই সঙ্গে যুবসমাজের কাছে মোদিকে ক্ষমা চাওয়ার কথা বলেন তিনি। এমনকি কৃষি বিল প্রত্যাহারের মতো অগ্নিপথ প্রকল্পও প্রত্যাহারের কথা বলেন।


Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...