Sunday, June 14, 2026

KK Program: কলেজ ফেস্টের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ সৌগত রায়

Date:

Share post:

কেকে-র (KK) শেষ অনুষ্ঠান হয় কলকাতা নজরুল মঞ্চে। আর সেটা হয়েছিল গুরুদাস কলেজের ফেস্টে। কিন্তু কেকে-র মতো জনপ্রিয় শিল্পীকে আনতে যে বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছিল, তা এলো কোথা থেকে? প্রশ্ন তুললেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Ray)। বরানগরে টিএমসিপির (TMCP) তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে কেকে-র অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভাবি, এত টাকা আসে কোথা থেকে? ৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে? হাওয়া থেকে তো আসে না!’ সৌগত রায়ের মতে, “এই টাকার জন্য সারেন্ডার করলাম। হইহল্লা দরকার, কিন্তু প্রথমেই সারেন্ডার করলে পরে লড়াই করব কী করে?”

৩১ মে নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানের পরে মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কেকে-র। জনপ্রিয় গায়কের মৃত্যুর পরে নানা প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে কলেজ ফেস্টের জন্য এই বিপুল অঙ্কের টাকার উৎস নিয়েও। এবার সেই একই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ।

 

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...