Tuesday, April 7, 2026

সোমবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে , কমবে উত্তরে

Date:

Share post:

দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে । কমবে উত্তরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই কলকাতা -সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে।

মৌসুমী অক্ষরেখা ভাবনগর- দুর্গ -কলিঙ্গপত্তনম হয়ে একেবারে হলদিয়া- বর্ধমানের উপর দিয়ে দুমকা থেকে মোতিহারি পর্যন্ত বিস্তৃত। আগামী দু দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশ, ঝাড়খন্ড এবং বিহারসহ পূর্ব ভারতের বেশিরভাগ অংশেই ঢুকে পড়বে মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখা ছাড়াও সক্রিয়
হয়ে উঠেছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে এই বায়ু অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠেছে।

এছাড়াও একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে হরিয়ানা এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। পশ্চিম ভারতেও সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় আগামী সপ্তাহ থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা -সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...