Saturday, March 14, 2026

পিতৃদিবস পালনে সচিন-সেহবাগ-হরভজনরা, ছেলের ছবি পোস্ট যুবরাজের

Date:

Share post:

আজ ১৯ জুন। বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পিতৃদিবস (Happy Father’s Day 2022) । সোশ‍্যাল মিডিয়ায় সকলেই পালন করছেন এই দিনটিকে। বাবাই যে জীবন যুদ্ধে আসল হিরো, তা প্রকাশ করছে সকলেই। সাধারণের মতন সেলিব্রিটিরাও সকলেই বাবা বন্দনায় ব‍্যস্ত। পিতৃদিবস পালন করতে বাঁদ গেলেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ( SachinTendulkar), বীরেন্দ্র সেহবাগ (Virender Shewag), হরভজন সিং (Harbhajan Sinhg) থেকে যুবরাজ সিং (Yuvraj Singh)। সোশ‍্যাল মিডিয়ায় পিতৃদিবস পালন করলেন তাঁরা।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও পোস্ট করে সচিন তাঁর স্বর্গীয় বাবা রমেশ তেন্ডুলকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সেখানে সচিন লিখেছেন, “সকল শিশুর কাছেই তার বাবা প্রথম সুপার হিরো। আমিও ব্যতিক্রম নই। তিনি আমায় যা শিক্ষা দিয়েছিলেন তা আজও মনে রেখেছি। একই সঙ্গে এও মনে রেখেছি যে, আমার প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসার কথা এবং কীভাবে তিনি আমাকে নিজের জন্য রাস্তা খুঁজে নেওয়ার পথ দিয়েছিলেন।”

বীরেন্দ্র সেহবাগান লিখেছেন,” বাজারে সব পাওয়া যায় শুধু বাবা-মায়ের ভালবাসা পাওয়া যায় না।”

আরেক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং লিখেছেন,” একজন ভালো মানুষকে বাবা ডাকা থেকে দুই বাচ্চার বাবা ডাক শোনা! এই যাত্রাটাই অসাধারণ।”

ওপর দিকে আরেক প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং পিতৃদিবস পালন করলেন একটু অন‍‍্য রকমভাবে। এদিন তাঁর পুত্র ওরিয়ন কিচ সিং-এর ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লেখেন, মা বাবা দুইজনই তোমাকে ভালোবাসে।”

আরও পড়ুন:Harmanpreet Kaur: ‘আগে দু’জন অধিনায়ক থাকায় সিদ্ধান্ত দু’রকম হত,’ দলের অসুবিধা হত’, বললেন হরমনপ্রীত

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...