Tuesday, April 7, 2026

প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে আজই ত্রিপুরায় অভিষেক, কাল সুরমায় সভা

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস (আগরতলা):

প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে আজ, রবিবার ফের ত্রিপুরায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আগরতলায় এসে পৌঁছবেন তিনি। এরপর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। আগামিকাল, সোমবার সুরমায় দলীয় প্রার্থী অর্জুন নমশূদ্রর সমর্থনে একটি সভা হওয়ার কথা আছে অভিষেকের।

এদিকে ত্রিপুরায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত। তার মধ্যেই উপনির্বাচনের প্রচারে দ্বিতীয় দফায় ত্রিপুরা আসছেন অভিষেক। এর আগে গতসপ্তাহে ৬,আগরতলা ও টাউন বড়দোয়ালি কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সনর্থনে প্রচারে এসে ঐতিহাসিক রোড-শো এবং একটি বিরাট সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অন্যদিকে, সুরমায় অভিষেকের সভার জন্য তৃণমূলের তরফে সমস্ত আয়োজন কার্যত সেরে ফেলা হয়েছে। বৃষ্টির মধ্যেই শান্তিবাজারে মঞ্চও তৈরি হয়ে গিয়েছে। তবে সুরমায় অভিষেকের সভার পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। সোমবারের আবহাওয়া কেমন থাকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসনের তরফে আবার আবহাওয়ার দোহাই দিয়ে অভিষেকের সভা নিয়ে কিছুটা আপত্তি তোলা হচ্ছে বলে খবর।

অন্যদিকে, আগরতলায় সোমবার সকাল ১১টা নাগাদ অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হবেন। তারপর সুরমার উদ্দেশ্য রওনা হবেন তিনি। সুরমায় অভিষেকের সভাকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই শান্তির বাজার এলাকায় তৃণমূলের ফ্ল্যাগ-ফেস্টুন-ব্যানারে মুড়ে ফেলা হয়েছে। অভিষেকের বক্তব্য শোনার জন্য স্থানীয় মানুষ ও তৃণমূল কর্মী-সমর্থমরা প্রবল আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন।

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...