Saturday, June 27, 2026

করোনা আক্রান্ত রোগীর দেহে মিলল ওমিক্রনের দুই উপপ্রজাতি

Date:

Share post:

দেশের পাশাপাশি রাজ্যেও করোনা সংক্রমণ (coronavirus) ফের বাড়ছে। এই পরিস্থিতিতে এবার একজন করোনা আক্রান্ত রোগীর দেহে পাওয়া গেল ওমিক্রনের দুই উপপ্রজাতি (BA.1 এবং BA.2)। কল্যাণীর NIBMG এর জিনোম সিকোয়েন্সিং-এ এটি শনাক্ত হয়েছে। সংস্থার ডিরেক্টর স্বাস্থ্য দফতরকে জানিয়েছেন, এই মূহুর্তে ‘রিকম্বিনেন্ট’ ভ্যারিয়েন্টটি নিয়ে চিন্তার কিছু নেই। এরকম একাধিক রিকম্বিনেন্ট ভ্যারিয়েন্ট নানা রাজ্যে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন- ফের বিজেপির অন্দরে ক্ষোভ, অনুগামীদের ‘চুপচাপ বসে’ যাওয়ার নির্দেশ দুধকুমারের!
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি।রাজধানী দিল্লির অবস্থাও বেশ উদ্বেগের। রাজধানীতে গত ১০ দিনে ৭ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষা নিয়ে নতুন বিধি ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। করোনা সংক্রমণ নিয়ে ১৩ জুন বৈঠক করে বিশেষজ্ঞ কমিটি। সেই বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার নবান্নের তরফে জানানো হয়, হাসপাতালে সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি হলে করোনা পরীক্ষা জরুরি অর্থাৎ এই উপসর্গগুলি থাকলে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। রক্তে অক্সিজেনের মাত্রা ৯৪ এর নিচে থাকলে, জরুরি করোনা পরীক্ষা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...