Tuesday, June 23, 2026

এক বছরে নিকেশ ১১৪ জঙ্গি, উপত্যকায় সাফল্যের হিসেব দিল কাশ্মীর পুলিশ

Date:

Share post:

চলতি বছরে এখন পর্যন্ত সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১১৪ জনের। যার মধ্যে রয়েছে ৩২ জন বিদেশী জঙ্গি। সোমবার সাংবাদিক বৈঠক করে উপত্যকায় নিরাপত্তাবাহিনীর সাফল্যের খতিয়ান তুলে ধরলেন জম্মু ও কাশ্মীর(Jammu Kashmir) পুলিশের আইজিপি বিজয় কুমার(Vijay Kumar)। উপত্যকায় একের পর এক টার্গেট কিলিংয়ের(Target Killing) মাঝে নিরাপত্তাবাহিনীর(Indian Army) সাফল্যের এই খতিয়ান নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি এটাও জানানো হয়েছে, গত ১০ দিনে উপত্যকায় খতম হয়েছে আরও ২৪ জন জঙ্গি।

সাম্প্রতিক সময়ে একের পর এক টার্গেট কিলিংয়ের জেরে আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়। ফিরে এসেছে নব্বইয়ের পুরনো স্মৃতি। প্রাণভয়ে ভূস্বর্গ ছাড়ছেন অমুসলিমরা। এই পরিস্থিতিতে পাক মদতপুষ্ট নিষিদ্ধ সংগঠনগুলির বিরুদ্ধে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ যে কোমর বেধে ময়দানে নেমেছে এদিন আইজিপির রিপোর্ট সেই তথ্যই তুলে ধরল। তথ্য বলছে মাত্র এক বছরে সেনা অভিযানে জম্মু কাশ্মীরে ১১৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩২ জন বিদেশী জঙ্গি। আর এই গোটা হামলার পিছনে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে পাকিস্তান।

এপ্রিল মাস থেকেই পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। প্রথমে সরকারি অফিসে ঢুকে এক কাশ্মীরি পণ্ডিতকে খুন করেছিল জঙ্গিরা। সেই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কাশ্মীর। তারপর পুলিশকর্মী থেকে জনপ্রিয় অভিনেত্রী জঙ্গিদের গুলি প্রাণ কেড়েছে বহু নিরপরাধের। পর্যবেক্ষকদের অনুমান, এবার কাশ্মীরি পণ্ডিতদের শিক্ষাব্যবস্থায় হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। কাশ্মীরি পণ্ডিত শিশুরা যেন পড়াশোনা করতে না পারে, সেই কারণেই স্কুলে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। যদিও জঙ্গিদের যোগ্য জবাব দিতে বিন্দুমাত্র কার্পণ্য করছে না নিরাপত্তাবাহিনীও।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...