Saturday, June 20, 2026

বগটুই মামলার প্রথম চার্জশিট পেশ করল সিবিআই

Date:

Share post:

বগটুই কাণ্ডে প্রায় ৯০ দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার রামপুরহাট আদালতে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সিলবন্ধ খামে বীরভূমের বগটুইয়ের অগ্নিকাণ্ড ও তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের মামলার চার্জশিট পেশ করে সিবিআই।


আরও পড়ুন:অগ্নিপথ : ভুয়ো খবর ছড়ানোয় বন্ধ ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ , ধৃত ১০


জানা গেছে, ১১৯৩ পাতার ওই চার্জশিটে আনারুল হোসেন সহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ ও দমকলের ভূমিকা কী ছিল তা নিয়ে আলাদা করে তদন্ত চলছে বলে চার্জশিটে উল্লেখ রয়েছে। অন্যদিকে ভাদু শেখ খুনের ১৮০ পাতার চার্জশিট জমা দেয় সিবিআই। চাদু শেখ খুনে ৪ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দিকে এগোচ্ছে সিবিআই। চার অভিযুক্ত হল- পলাশ খান, নিউটন, মাসাদ শেখ, মাহি শেখ। ভাদু খুনে দায়ের হওয়া এফআইআরে তাদের নাম রয়েছে। সকলেই পলাতক।


উল্লেখ্য, গত ২১ মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপরই পরে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তদন্তে ২২ মার্চ রাজ্য সরকার সিট গঠন করার পরে ২২ জনের নাম উল্লেখ করে ঘটনায় জড়িত আরও ৭০- ৮০ জনের বিরুদ্ধে মামলা শুরু হয়। ২২ মার্চ ২০ জনকে গ্রেফতারও করা হয়।তবে ২৫ মার্চ কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেন। এরপর তদন্ত শুরু করে সিবিআই।


Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...