Saturday, April 4, 2026

চাকরির নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি: অগ্নিপথ নিয়ে তোপ মমতার

Date:

Share post:

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পকে(Agnipath Project) কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। কেন্দ্রের এহেন চুক্তিভিত্তিক সেনা নিয়োগের বিরোধিতায় সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এই ইস্যুতেই রাজ্য বিধানসভায় সোমবার সরব হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিধানসভায় দাঁড়িয়ে রীতিমতো তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অগ্নিবীর নিয়োগ আসলে সেনার অপমান। চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি(BJP)।

সোমবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে দুষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই প্রকল্প তো আর্মি ডিপার্টমেন্ট থেকে ঘোষণা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রক করেছে। অগ্নিবীর তৈরির নামে আসলে বিজেপির ক্যাডার তৈরি করা হবে। চার বছর পর চাকরি চলে গেলে তোমাদের বাড়ির লোকেরও চাকরি চলে যাবে। কিসের অগ্নিপথ? আমি কারও চাকরি খেতে দেব না।” এরপর তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও বলেন, “মুখরক্ষার জন্য সেনাকে সামনে আনা হয়েছে। চার বছর পর কী হবে তা কেউ জানে না। কিন্তু তারা বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে যাবে। সারা দেশে আগুন নিয়ে খেলা চলছে। দেশে কিছু বিজেপির গুন্ডা তৈরি করার জন্যে চার বছরের জন্যে বিজেপি ললিপপ দেখাচ্ছে। এটা ডাকাতি ছাড়া আর কিছু না। আমরা ক্ষমতায় আসার পর কারও চাকরি খাইনি। ১ লাখ চাকরি দিয়েছি। এর মধ্যে ১০০ টা ভুল হতে পারে। কিন্তু সংশোধনের সুযোগ দিতে হবে। না পারলে জেলে পোরা হোক।”

উল্লেখ্য, ৪ বছরের চুক্তিভিত্তিক অগ্নিপথ নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। দেশের ১৩ টি রাজ্য পরিস্থিতি অগ্নিগর্ভ। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিহারে। সেখানে একাধিক ট্রেনে অগ্নি-সংযোগের পাশাপাশি রেলের ২০০ কোটি টাকার বেশি সম্পত্তি নষ্ট করা হয়েছে। যদিও এই পরিস্থিতির মাঝেই সোমবার স্থলসেনায় অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েচেহ সেনাবাহিনীর তরফে।


Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...