Friday, April 3, 2026

স্বাভাবিক যান চলাচল, অগ্নিপথের প্রতিবাদে ভারত বনধের কোনও প্রভাব নেই রাজ্যে

Date:

Share post:

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ, সোমবার ভারত বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন। তবে বনধের আঁচ যাতে বাংলায় না পড়ে সে জন্য তৎপর নবান্ন। সোমবার সকাল থেকেই একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। হাওড়া ব্রিজে নজরদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও বিভিন্ন বাস স্ট্যান্ড ও আশেপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিশ। হাওড়া ডিভিশনের সবকটি স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ভারত বনধের কোনও প্রভাব পড়েনি হাওড়ায় । স্বাভাবিক রয়েছে যান চলাচল ব্যবস্থাও।


আরও পড়ুন:আজ ফের ইডির মুখোমুখি রাহুল গান্ধী


পশ্চিমবঙ্গ সরকার ভারত বনধের অশান্তি ছড়াতে পারে আশঙ্কা করে আগেই রাজ্য পুলিশকে সতর্ক করেছে। এদিন সকালেই হাওড়া ব্রিজ পরিদর্শন করেন পুলিশ কমিশনার। বিক্ষোভের আশঙ্কায় এদিনও কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া সমস্ত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সাধারণ যাত্রীদের যাতে অসুবিধা না হয় তাই হাওড়া স্টেশন পরিদর্শন করছে পুলিশবাহিনী। শ্যামবাজারেও চলছে পুলিশি টহলদারি। তবে কোনওরকম অশান্তির খবর পাওয়া যায়নি।


বনধের জেরে সাধারণ মানুষের জীবন-জীবিকায় যেন কোনও প্রভাব না পড়ে তার জন্য  বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। শহরে মোট ৩৮টি পিকেট বসানো হয়েছে। ৯টি ডিভিশনের তদারকির দায়িত্ব সামলাচ্ছেন ২ জন অ্যাডিশনাল সিপি এবং ৭ জন জয়েন্ট সিপি। ৪৩টি জায়গা, যেখানে সরকারি অফিস রয়েছে এবং তার বাইরে বাহিনী পোস্টিং রয়েছে। ৫৮টি জায়গাতে পিসিআরভি রয়েছে। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে থাকবে বিশেষ নজরদারি। শ্যামবাজার ও টালিগঞ্জে বাড়তি সতর্কতা জারি রয়েছে।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...