Tuesday, June 23, 2026

আজ ফের ইডির মুখোমুখি রাহুল গান্ধী

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ, সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চতুর্থবারের জন্য তলব করল ইডি। গত সপ্তাহে পরপর তিনদিন রাহুলকে প্রায় ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকরা। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদে নামবেন কংগ্রেস কর্মীরা। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে সামিল হবে কংগ্রেস নেতৃত্বরা।


আরও পড়ুন:মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে আহত পুলিশ সহ বহু


ন্যাশনাল হেরাল্ড মামলায় গতও সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত একটানা ইডি দফতরে হাজিরা দেন রাহুল গান্ধী। শুক্রবার অর্থ্যাৎ ১৭ জুনও তাঁকে তলব করা হয়। কিন্তু ইমেলে রাহুল জানান, তাঁর মা সোনিয়া গান্ধী অসুস্থ।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মায়ের পাশে থাকতেই ইডির কাছে সময় চেয়ে নেন রাহুল। আজ তিনি ইডির দফতরে হাজিরা দেবেন বলেও জানিয়ে দেন।


এদিকে রাহুল গান্ধীকে ইডির তলবের প্রতিবাদে বিক্ষোভে নামেন কংগ্রেস সমর্থকরা। মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে অবস্থান-বিক্ষোভে বসেন কংগ্রস নেতা কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। তাই সেই ঘটনার থেকে শিক্ষা নিয়ে কড়া নিরাপত্তা থাকবে দিল্লিতে।


প্রসঙ্গত একই মামলায় সোনিয়া গান্ধীকেও আগামী ২৩ জুন তলব করেছে ইডি। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী। পাশপাশি শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। এমনকি নাক দিয়ে রক্তপাত হচ্ছে তাঁর। অস্ত্রোপচারও করতে হয়েছে সোনিয়া গান্ধীর বলে জানিয়েছে কংগ্রেস।


Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...