Friday, March 27, 2026

একটি মামলায় জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হবে রোদ্দুরকে

Date:

Share post:

একটি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন ইউটিউবার রোদ্দুর রায়। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে । অন্য মামলাগুলির ক্ষেত্রে এখনো রায়দান হয়নি। তাই আপাতত জেলেই থাকতে হবে এই ইউটিউবারকে ।

মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের কারণে রোদ্দুর রায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। কু-মন্তব্য মামলায় রোদ্দুর রায়কে সোমবার অন্তর্বর্তী জামিন দিল ব্যাঙ্কশাল কোর্ট। গত ৮ জুন গ্রেফতার করা হয়েছিল ইউটিউবারকে। গত ৯ জুন থেকে পুলিশ হেফজতে ছিলেন তিনি। দু’হাজার টাকার বন্ডে রোদ্দূরকে জামিন দেওয়া হয়েছে।

তবে এই কু-মন্তব্যের মামলার পাশাপাশি রোদ্দূরের নামে আগেও আরও দু’টি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছিল। যেখানে রোদ্দূরের বিরুদ্ধে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবমাননার অভিযোগ ছিল। বটতলা থানায় অভিযোগের ভিত্তিতে এই মামলাটি করা হয়। ব্যাঙ্কশাল কোর্টে সেই মামলাটিতে রোদ্দূরের জামিনের শুনানি চলছে। ওই মামলায় রোদ্দুর এখনো জামিন পাননি।

 

Related articles

কোহলির হাতে নতুন ‘পদ্ম রহস্য’, ট্যাটুতেই জীবনের গল্প!

আইপিএল(IPL) শুরুর আগে চর্চায় বিরাট কোহলি(Virat Kohli)। মাঠের পারফরম্যান্সের মতোই স্টাইলেও আইকন কিং কোহলি, তাঁর শরীরে নজর কাড়ছে...

Lockdown! জল্পনা উড়িয়ে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পুরী

লকডাউনের (Lockdown) কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। জল্পনা উড়িয়ে দাবি করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতির গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী...

আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

এক মাস ধরে লাগাতার চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia conflict)। হামলা, পাল্টা হামলার জেরে প্রাণ যাচ্ছে হাজার...

সিনিয়র দলে খেলার ছাড়পত্র পেলেন, এবার জাতীয় দলে বৈভব?

আইপিএল(IPL) শুরুর আগেই ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুক্রবার ১৫ বছর পূর্ণ করলেন...