Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) নতুন সচিব পেল আইএফএ। গত মাসেই ইস্তফা দিয়েছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। সেই জায়গায় এলেন অনির্বাণ দত্ত। সোমবার আইএফএ-র গভর্নিং বডির ছিল সভা। সেখানে নতুন কমিটি তৈরি করা হয়।

২) দুর্ঘটনায় পড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বহুমূল্যের একটি গাড়ি। স্পেনের রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারেন। দেওয়ালটি ভেঙে পড়ে। গাড়ির সামনের অংশটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রোনাল্ডো নিজে সেই গাড়িতে ছিলেন না।

৩) নতুন বিনিয়োগকারী হিসাবে ইমামি আসার পরে কেটে গিয়েছে প্রায় এক মাস। তবে আগামী মরসুমের দল গঠন প্রায় কিছুই এগোয়নি ইস্টবেঙ্গলে। এই পরিস্থিতিতে ক্লাবের ভবিষ্যৎ কী হবে, তাঁরা আদৌ আইএসএলে খেলতে পারবে কি না, তা জানতে চেয়ে ক্লাবের সচিবকে কড়া চিঠি পাঠালেন প্রাক্তন ফুটবলাররা।

৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। কিন্তু সেই ম্যাচেই বিতর্কে জড়ালেন রুতুরাজ গায়কোয়াড। পাশে বসে ছবি তুলতে চাওয়া এক মাঠকর্মীকে উঠে যেতে বললেন। তাঁর সেই আচরণ ধরা পড়ে ক্যামেরায়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে।

৫) আশিক কুরুনিয়ান এবং আশিস রাইকে সরকারি ভাবে সই করিয়ে নিল এটিকে মোহনবাগান। আগামী মরসুমের জন্য শক্তিশালী দলগঠন শুরু হয়ে গেল জুয়ান ফেরান্দোর দলে। দুই ফুটবলারই পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...