Friday, March 13, 2026

রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী, বিল পাশ বিধানসভায়

Date:

Share post:

এবার রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, বিধানসভার অধিবেশন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ‘দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব্ হেলথ সায়েন্সেস সংসোধনী বিল’ পেশ করেন। রাজ্যপাল (Governor) এই বিলে সই করবেন কি না তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলায় চন্দ্রিমা বলেন, সংবিধানে স্বাস্থ্য যৌথ তালিকাভুক্ত বিষয়। কেন্দ্রের মতো রাজ্যেরও অধিকার আছে আইন প্রণয়নের। এরপর কেউ যদি বলেন, সই করবেন না, তাহলে তিনি শিশু সুলভ আচরণ করবেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ইউজিসির (UGC) অনুমোদনপ্রাপ্ত হলেও কোনও কেন্দ্রীয় অনুদান মিলছে না। তবে রাজ্য সরকার উদার হাতে এই বিশ্ববিদ্যালয়কে অর্থ সাহায্য করছে। ২১-২২ সালে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে ৫৫.৬৩ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। ২০০৩ সালে বাম আমলে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সব পদক্ষেপের কথা তুলে ধরে চন্দ্রিমা বলেন ২০০৩ থেকে ১১ পর্যন্ত মাত্র ৭৯ কলেজের আওতায় ছিল। ২০১১ থেকে এপর্যন্ত তা বেড়ে ২২৯ টি কলেজ হয়েছে। স্নাতক নিম্ন থেকে স্নাতকোত্তর স্তরে ১৪৬ টি কোর্স পড়ানো হয়।
বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিধায়ক মনোজ টিগ্গা এই বিলের বিরোধিতা করেন। রাজ্যপালকে সরিয়ে আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকে আনার তীব্র সমালোচনা করেন বিজেপি বিধায়ক। বিরোধিতা করেন অগ্নিমিত্রা পাল, মুকুটমণি অধিকারী, শঙ্কর ঘোষ, অম্বিকা রায়ও। শাসকদলের তরফে নির্মল মাঝি, মধুসূদন ভট্টাচার্য, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়রা বিলের সমর্থনে বক্তব্য রাখেন। আলোচনার শেষে ভোটাভুটিতে বিলটি সভায় গৃহীত হয়।


spot_img

Related articles

কেন্দ্রের ভুল নীতিতেই ৪ সঙ্কটে দেশ! তুলোধনা তৃণমূলের, মোদির সভার মঞ্চ-সজ্জা নিয়ে কটাক্ষ

মোদি সরকারের ভুল নীতির ফলে দেশজুড়ে গ্যাস সঙ্কটের তীব্রতা বাড়ছে। ৪ সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার, তৃণমূল (TMC)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব হলিউডে! অস্কার অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তা 

যেকোনও মুহূর্তে ড্রোন হামলা (Drone attack alert) হতে পারে, তাই আসন্ন ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (The 98th Academy...

পড়ুয়াদের স্বাস্থ্য ভালো রাখতে টাকি হাউজে আয়োজিত ‘স্পাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প ২০২৬’

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বাড়ছে। শরীরের গঠনভঙ্গি সঠিক না হওয়ার কারণে একাধিক রোগ বাসা...

গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

জ্বালানি সংকটে বিধ্বস্ত দেশ। রাজ্যে সরাসরি প্রভাব পড়েছে। হোটেল-রেস্তোরাঁ -হাসপাতাল- মন্দিরের পর এবার গ্যাস সংকটের আঁচ ময়দানে। এলপিজি...