Saturday, April 4, 2026

কয়েকঘণ্টার বৃষ্টিতে জলের তলায় শিলিগুড়ির বহু এলাকা, বিপর্যয় মোকাবিলায় তৎপর পুরকর্তারা

Date:

Share post:

লাগাতার বর্ষণে জলের তলায় শিলিগুড়ির বহু এলাকা। সেচ দফতর জানিয়েছে, সোমবার রাত সাড়ে দশটা পর্যন্ত প্রায় ১৫০ মিলিলিটার বৃষ্টি হয়েছে। যা নজিরবিহীন । রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ব্যাহত জনজীবন। পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতেই খোলা হয় কন্ট্রোল রুম। রাত জেগেছেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, ডেপুটি চেয়ারম্যান রঞ্জন সরকার-সহ অন্যান্য দফতরের আধিকারিকেরা।


আরও পড়ুন:অভিষেকের পাশে দাঁড়িয়ে সুরমার সভা থেকে জুমলাবাজ বিজেপিকে তুলোধনা তৃণমূল প্রার্থী অর্জুনের

অন্যদিকে অবিরাম বৃষ্টির জেরে ফুঁসছে মহানন্দাও। নদীতে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে বলে জানিয়েছেন পুরকর্তারা। পুরসভা সূত্রে খবর, কয়েক ঘণ্টার বৃষ্টির জেরে শহরের হাকিমপাড়া, কলেজপাড়া, মিলনপল্লি, শক্তিগড়, শান্তিনগর, অশোকনগর, ভানুনগর-সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে। এতে বিপত্তি বেড়েছে ওই এলাকার বাসিন্দাদের।


সেচ দফতর জানিয়েছে, ব্যাপক বৃষ্টির জেরে মহানন্দা নদীর পার্শ্ববর্তী এলাকাগুলি জলের তলায়। কোথাও কোমর পর্যন্ত, কোথাও বা আবার জল ঢুকেছে ঘরে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। তবে বৃষ্টির জেরে ব্যাহত স্বাভাবিক জনজীবন।


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...