Tuesday, March 31, 2026

Brazil: ১ জন স্বামীর ৯ জন স্ত্রী, উপহার দিতে খসল ৯ লক্ষ টাকা 

Date:

Share post:

ভালোবাসা একজনের মধ্যে খুঁজে পাওয়া কি সম্ভব? একেক জন মানুষের এক একটা বিশেষ গুণ থাকে। আর তার প্রেমে পড়ে, নয় নয় করে ৯ জন প্রেমিকাকে বিয়ে করে ফেললেন একজন প্রেমিক, আর হয়ে গেলেন ৯ জন স্ত্রীর (Nine wives) ১জন স্বামী । আর স্ত্রীকে ভালোবেসে ৯ লক্ষ টাকার টাকার উপহার কিনে খবরের শিরোনামে ব্রাজিলের (Brazil) বাসিন্দা আর্থার উরসো (Arthur O Urso)।

ভারতে ১৪ ফ্রেব্রুয়ারি ভ্যালেনটাইন’স দিবস মানে ভালোবাসার দিন পালন করা হয়। কিন্তু ব্রাজিলে ভালবাসার এই দিনটি উদ্‌যাপন করা হয় ১২ জুন। ভালবাসা উদ্‌যাপনের দিনে সকলেই প্রিয়জনকে কিছু না কিছু উপহার দিয়েই থাকেন। আর্থার এর স্ত্রী এর সংখ্যা এক নয় একাধিক। সম্প্রতি স্ত্রীয়ের উপহারে তিনি খরচ করেছেন প্রায় ৯ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। জীবনসঙ্গীর জন্য এত টাকা খরচ! চোখ কপালে উঠেছে নেটিজেনদের। যদিও সদ্য এক জনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ায় আর্থার এখন একসঙ্গে ৮ জন নারীর স্বামী। মান অভিমান যাতে সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি না করে, তাই সকলের জন্য ভালোবাসা আর উপহারের সমান ভাগ বরাদ্দ করেন ব্রাজিলের বাসিন্দা ( Brazilian man) আর্থার উরসো। তিনি বহুপ্রেমে বিশ্বাসী । সবচেয়ে মজার ব্যাপার আর্থারের সব স্ত্রী স্বামীর ‘আদর্শ’কে সম্মান জানাতে সতীনদের সঙ্গে ঘর করতে সম্মত হয়েছেন। কিন্তু সবাইকে সমান ভাবে ভালোবাসা যায় কি? আর্থার বলছেন এটা সম্ভব। তিনি সব স্ত্রীকে সমানভাবে ভালোবাসা আর সম্মান দেন। তাই উপহার দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম। সেই রীতি বজায় রাখতে গিয়েই সম্প্রতি ৯ লক্ষ টাকা খসেছে তাঁর! সে যাই হোক, সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হওয়ার পর থেকেই তাঁকে রীতিমত হিংসা করছেন বাকি পুরুষেরা।



Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...