Thursday, June 25, 2026

ভারতের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে নূপুর শর্মার মন্তব্যে, ক্ষুব্ধ ডোভাল

Date:

Share post:

মুসলিম ধর্মগুরুকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) বিতর্কিত মন্তব্যে দেশ তথা বিদেশে ক্ষোভের আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। তাঁর মন্তব্যের জেরে আন্তর্জাতিক মঞ্চেও বেশ চাপের মুখে পড়তে হয়েছে ভারতকে(India)। এই ইস্যুতেই এবার মুখ খুললেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল(Ajit Doval)। গোটা ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ডোভাল জানালেন, এই মন্তব্যে ভারতের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক মঞ্চে। কিন্তু যেভাবে ভারত সম্পর্কে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে তাও যে সত্যের থেকে অনেক দূরে, সেকথাও মনে করিয়ে দিলেন তিনি।

সম্প্রতি সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ডোভাল জানান, “এই মন্তব্যে ভারতের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক মঞ্চে। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে নানা ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা বাস্তব থেকে বহু দূরে অবস্থিত। সম্ভবত এই পরিস্থিতিতে আমাদের উচিত ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের আশ্বস্ত করা।” পাশাপাশি অগ্নিপথ বিতর্কের ইস্যুতেও ডোভাল জানান, “সেনাবাহিনীর মূল বিষয়টাই হল শারীরিক সক্ষমতার পাশাপাশি দেশের প্রতি গভীর ভালোবাসা, আত্মবিশ্বাস। একজন সেনা যখন বাহিনীতে যোগ দেন তখন সে তাঁর তারুণ্য দেশসেবায় নিয়োগ করেন। বর্তমানে যে বিক্ষোভ আন্দোলন চলছে তা একেবারেই ঠিক নয়। দেশের প্রতি গভীর ভালোবাসা, আত্মবিশ্বাস না থাকলে সেনায় যোগ দেওয়া উচিত নয়।”

এদিকে নুপূরের সঙ্গেই দল থেকে বহিষ্কৃত আরেক বিতর্কিত নেতা নবীন জিন্দাল দাবি করেছেন, তিনি মোটেই কারও ভাবাবেগে আঘাত করতে চাননি। তাঁর মন্তব্যকে ভুল বোঝা হচ্ছে। সপরিবারে মথুরার বাঁকে বিহারী মন্দিরে এসেছেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তাঁকে বলতে শোনা যায়, ”আমি বাঁকে বিহারীর কাছে প্রার্থনা করব, যেন দেশে শান্তি থাকে। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। কোনও ভাবেই কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কোনও রকম উদ্দেশ্য ছিল না আমার। আসলে যেভাবে অনেকে আমাদের দেবদেবীদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করছিল, তাদের উদ্দেশেই আমার প্রশ্ন ছিল। কারও ভাবাবেগে আঘাত করতে আমি চাইনি। আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি।”


Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...