Wednesday, June 24, 2026

তিলজলা ট্রাফিক গার্ডের তৎপরতা, পালানোর আগে জালে অভিযুক্ত

Date:

Share post:

প্রায় একমাস আগের ঘটনা। ভাঙড় (Bhangar) থানা অঞ্চলে মহিলার সঙ্গে কুরুচিকর ব্যবহারের অভিযোগ ওঠে রফিকুল মোল্লা (Rafikul Molla) ওরফে ভুটান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাগে আনতে পারা যাচ্ছিল না। বুধবার, সকাল ৯টা ৫০নাগাদ বাসন্তী হাইওয়ে (Highway) ধরে পালানোর পথে তাকে আটক করে তিলজলা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Guard) পুলিশ। যদিও, নিজের পরিচয় গোপন করার চেষ্টা করে অভিযুক্ত। সন্দেহ হওয়ায়, ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী সন্দেহভাজনের ছবি তুলে পাঠান ভাঙড় থানায়। সেখান থেকেই জানানো হয়, এই সেই গুণধরই রফিকুল। সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যাওয়া হয় প্রগতি ময়দান থানায়। সেখান থেকে ভাঙড় থানার পুলিশ অভিযুক্তকে নিয়ে যায়।

গত মাসের ২৯ তারিখ ভাঙড় থানা অঞ্চলে এক মহিলার সঙ্গে কুর্কীতি করার জন্য রফিকুল মোল্লার বিরুদ্ধে আইপিসি 342/376D ধারায় অভিযোগ দায়ের হয়। কিন্তু তারপর থেকেই বেপাত্তা ছিল অভিযুক্ত। এদিন, গোপন সূত্রে খবর আসে সৌভিক চক্রবর্তীর কাছে। তিনি জানতে পারেন, সায়ান্স সিটি-র কাছে গাড়ি বদল করে শিয়ালদহ বা হাওড়া থেকে ট্রেন ধরে রাজ্য ছাড়ার পরিকল্পনা করেছে ভুটান। সেই মতো, পরমা আইল্যান্ড অঞ্চলে নজরদারি ও নাকা চেকিং জোরদার করা হয়। জালে পড়ে অভিযুক্ত। প্রথমে ভুল নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে রফিকুল। পুলিশের সন্দেহ হওয়ায় ওসি সৌভিককে জানানো হয়। তাঁর তৎপরতায় ধরা পড়ে অভিযুক্ত। একবার রাজ্য ছেড়ে চলে গেলে রফিকুলকে ধরা কঠিন হত।



Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...