Friday, April 3, 2026

Arun Lal: পরের মরশুমে বাংলার কোচ থাকছেন কিনা জানান না অরুণ লাল

Date:

Share post:

পরের মরশুমে কি বাংলার (Bengal) কোচ থাকছেন অরুণ লাল (Arun Lal)? রঞ্জিট্রফির (Ranji Trophy) সেমিফাইনাল থেকে বাংলা ছিটকে যাওয়ার পর থেকেই এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে বাংলার ক্রিকেট মহলে। এমনকি এই প্রশ্নের উত্তর জানেন না স্বয়ং অরুণ লালও। এদিন এক সংবাদমাধ্যমে অরুণ লাল বলেন,আমি এখনও জানি না পরের মরশুমে বাংলা কোচ হিসাবে থাকব কি না। জুন মাসের শেষে সিএবি-তে যাব কর্তাদের সঙ্গে দেখা করার জন্য।

এদিন এক সংবাদমাধ্যমে অরুণ লাল বলেন,” আমি এখনও জানি না পরের মরশুমে বাংলা কোচ হিসাবে থাকব কি না। সিএবি জানাবে সেটা। সিএবি সচিব এখন ব্যস্ত আছেন। এই মাসের শেষে সিএবি-তে যাব তাঁর সঙ্গে দেখা করতে। তখন কথা হবে।”

সূত্রের খবর, রঞ্জিট্রফির সেমিফাইনালের মতো ম্যাচের আগে নাকি কোনও পরিকল্পনাই করেননি বাংলার কোচ। এমনকি শোনা যাচ্ছে ক্রিকেটাররাও নাকি কোচ হিসাবে অরুণ লালকে নিয়ে খুব একটা খুশি নন। যদিও এমন অভিযোগ মানতে নারাজ অরুণ লাল। তিনি বলেন ক্রিকেটারদের নিয়ে খুশি তিনি। এই নিয়ে অরুণ লাল বলেন, “ছেলেরা ভাল খেলেছে। আমি ওদের নিয়ে খুশি। এতগুলো প্রতিযোগিতায় আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল খেলেছি। ধারাবাহিকতা রয়েছে বলেই সেটা সম্ভব হয়েছে।”

আরও পড়ুন:Zaheer Abbas: আইসিইউতে ভর্তি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাস

 

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...