Tuesday, June 23, 2026

সুখবর, আমের সুবাসে ম-ম করতে চলেছে কলকাতা

Date:

Share post:

আগামী তিনদিন ফলের রাজার সুবাসে ম-ম করতে চলেছে কলকাতা (Kolkata)। করোনার প্রকোপ কাটিয়ে ফের দু’বছর পর রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘আম উৎসব’। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) আগামী ২৩, ২৪ এবং ২৫ জুন অনুষ্ঠিত হবে আম উৎসব। হিমসাগর, গোলাপখাস, ল্যাংড়া, ফজলি, লক্ষণভোগের আস্বাদনে ঝাঁপিয়ে পড়ার সুযোগ আমপ্রেমীদের।

আম চাষী এবং ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির আমের পসরা নিয়ে অংশ নিতে চলেছেন মেলায়। বরাবরই আমের জন্য সুবিখ্যাত মালদহ (Maldah)। দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও সুনাম রয়েছে মালদহের ল্যাংড়া, লক্ষ্মণভোগ, ফজলি-সহ বিভিন্ন প্রজাতির আমের। কলকাতায় বসে এবারে মালদহের পাশাপাশি বিভিন্ন জেলার আমের স্বাদ পেতে চলেছেন আম-রসিকরা। মালদহ ম্যাংগো মার্চেন্ট আ্যসোশিয়েশন-এর সভাপতি উজ্জ্বল সাহা জানান, আমের বাজারজাত আরও বেশি করতে হবে। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।


Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...