Tuesday, June 23, 2026

বগটুই গণহত্যাকাণ্ড: প্রতিশোধ নিতেই পুলিশ পাঠায়নি আনারুল, চার্জশিটে দাবি সিবিআইয়ের

Date:

Share post:

বীরভূমের বগটুইয়ের অগ্নিসংযোগে নৃশংস গণহত্যাকাণ্ডে মৃত্যু হয়েছিল ১১ জনের। সেই ঘটনার মাস্টারমাইন্ড আনারুল হোসেনের ভূমিকা ঠিক কী ছিল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তারই মধ্যে আদালতে প্রথম চার্জশিট পেশ করল CBI. জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে দাবি করেছে, আগুন লাগার পর গ্রামের বাসিন্দারা ফোন করে জানিয়ে ছিলেন আনারুলকে, তখন তিনি জানান পুলিশ যাবে না। প্রতিশোধ নেওয়া হচ্ছে।

ঠিক কী বলেছিলেন আনারুল? তিনি নাকি বলেছিলেন, “আমরা ভাদু শেখের খুনের প্রতিশোধ নিচ্ছি। ওরা মেরেছে। কিছু করতে হবে না এখন। এখন এক ঘণ্টা পুলিশ যাবে না।”

সিবিআই চার্জশিটে আরও জানিয়েছে, গত ২১ মার্চ ঘটনার দিন রাতে যখন বগটুইয়ে একের পর এক বাড়ি জ্বলছে, তখন সোনা শেখের বাড়ি (যে বাড়িতে একসঙ্গে ৭ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল) থেকে ফোন গিয়েছিল রামপুরহাট থানায়। কিন্তু পুলিশ দ্রুত পদক্ষেপ করেনি। দমকলও আসতে দেরি করে।


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...