Tuesday, June 23, 2026

রাজ্যপালকে বিল আটকে রাখতে বলেছে বিজেপি, বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে বিধানসভায় বিল পাশ করেছে সরকার। মঙ্গলবার সেই বিল পাঠানো হয় রাজভবনে। তবে এই বিলে রাজ্যপাল যাতে সাক্ষর না করেন তার জন্য মঙ্গলবারই রাজভবনে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা। এবং তারাই রাজ্যপালকে জানান এই বিলে যেন অনুমোদন না দেওয়া হয়। এই অভিযোগেই বুধবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনল তৃণমূল। বিধানসভায় এই প্রস্তাব পাশও হয়ে গিয়েছে।

তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য সংক্রান্ত বিল নিয়ে বিধানসভাতে ভোটাভুটি হয়েছে। ভোটে বিজেপি গোহারা হেরেছে। তারপরও রাজভবনে গিয়ে এই ধরনের দরবার আসলে সদনের মর্যাদায় আঘাত করা। এই প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে জানান, “আপনাদের রাজভবনে গিয়ে বিলে অনুমোদন না দেওয়ার দরবার করা ঠিক হয়নি।”

উল্লেখ্য, এই বিল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, বিধান পরিষদ এবং রাজ্যের নাম বাংলা যেমন হয়নি তেমন এই বিলও দিনের আলো দেখবে না। শিক্ষা কেন্দ্র–রাজ্য যৌথ তালিকার বিষয়। তাই এই বিল রাজভবনে যাবে। তারপর নয়াদিল্লিতে গিয়ে পড়ে থাকবে। শুভেন্দুর বক্তব্যের পরই তৃণমূলের তরফে পাল্টা তোপ দেগে বলা হয়, রাজ্যপাল যে বিজেপির এজেন্ট আর রাজভবন বিজেপির পার্টি অফিস সেটা শুভেন্দুই স্পষ্ট করে দিয়েছেন। তৃণমূলের এই দাবি আরও একবার প্রমাণিত হল রাজভবনে গিয়ে বিজেপি বিধায়কদের তরফে রাজ্যপালকে বিলে সই না করার আবেদন।


Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...