Saturday, April 4, 2026

ভূগোল শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় রিপোর্ট জমা পড়েনি, তলব চেয়ারম্যানকে

Date:

Share post:

এবার নবম-দশম শ্রেণির ভূগোল শিক্ষক নিয়োগ মামলায় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে তলব করল কলকাতা হাই কোর্ট। কারণ আদালতের নির্দেশ সত্ত্বেও  এখনও রিপোর্ট জমা পড়েনি। ফলে এবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে তলব করল হাই কোর্ট। আগামিকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে তাঁকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৬ সালের নবম ও দশম শ্রেণির ভূগোলের শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল।  জানা গিয়েছে প্রকাশিত মেধাতালিকার ৪ নম্বরে নাম ছিল তন্ময় সিনহা নামে এক যুবকের। তা সত্ত্বেও তিনি চাকরি পাননি। কিন্তু মেধাতালিকার পিছনের দিকে নাম থাকা অনেকেই চাকরি পেয়েছিলেন অভিযোগ উঠেছে। সেই মর্মে কলকাতা হাই কোর্টে মামলা  দায়ের করেছিলেন তন্ময় সিনহা। সেই মামলায় এসএসসির কাছে রিপোর্ট তলব করেছিল হাই কোর্ট। কিন্তু অভিযোগ নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও এসএসসির তরফে সেই রিপোর্ট জমা করা হয়নি। তাই চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে  আগামিকাল সকাল ১০ টার মধ্যে তলব করল কলকাতা হাই কোর্ট।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...