Monday, March 16, 2026

সিবিআই অফিসারদের নামে নালিশ, সেই তৃণমূল কর্মীর বাড়িতে হানা সিবিআইয়ের

Date:

Share post:

কথায় আছে, ‘গোদের উপর বিষ ফোঁড়া’! সিবিআই অফিসারদের উপর নালিশ ঠুকেছিলেন, এবার তাঁরাই সেই ব্যক্তির বাড়িতে হানা দিল। এমনকী খুঁজে না পেয়ে ফের ধরিয়ে দেওয়া হল সিবিআই হাজিরার নোটিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা না দিলে বিকল্প ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি।

আরও পড়ুনঃ ত্রিপুরায় উপনির্বাচনের নামে প্রহসন, খোদ মুখ্যমন্ত্রীর বুথে আক্রান্ত ভোটার-সাংবাদিক

কয়লা পাচার তদন্ত মামলায় নাম জড়িয়েছে তৃণমূল কর্মী হাবিবুর আখনের নাম। সিবিআই দফতরে এরমধ্যেই তিনি এক দফা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। তারপরেই তিনি অভিযোগ করেছিলেন, তাঁর উপর চাপ সৃষ্টি করছেন সিবিআই আধিকারিকরা। সেই মর্মে তিনি থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছিলেন। ইতিমধ্যেই সেই অভিযোগের সিআইডি তদন্ত শুরু হয়েছে। এর মধ্যেই হাবিবুর আখনের বাড়িতে হানা দিল সিবিআই আধিকারিকরা। যদিও বাড়িতে তাঁকে পাওয়া যায়নি।
হাবিবুর আখনের বিরুদ্ধে অভিযোগ ঠিক কী?  সিবিআই আধিকারিকদের দাবি, কয়লা পাচার কাণ্ডে যুক্ত একাংশের সঙ্গে তার যোগাযোগ ছিল। ইতিমধ্যেই এক দফা হাবিবুরকে জেরা করেছে সিবিআই, ফের আরও একবার জেরার কথা বলে তাঁর বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। যদিও হাবিবুর এখন কোথায় তার কোন উত্তর নেই। অনেক খোঁজ খবরের পরও তাঁর কোন সন্ধান মেলেনি।

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...