Monday, June 15, 2026

এখনই হাজিরা দিতে হবে না, অসুস্থ সোনিয়ার আবেদন মঞ্জুর ইডির

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড(National) মামলায় ইডির(ED) আতস কাঁচের তলায় এসেছে গান্ধী পরিবার(Gandhi Family)। ইতিমধ্যেই এই মামলায় দফায় দফায় জেরা করা হয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে(Rahul Gandhi)। ডাকা হয়েছিল সোনিয়া গান্ধীকেও(Sonia Gandhi)। তবে অসুস্থতার জন্য ইডির কাছে কয়েক সপ্তাহের সময় চেয়েছিলেন সোনিয়া গান্ধী। তাঁর সেই আবেদন এদিন মঞ্জুর করা হল ইডির তরফে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে প্রথমবার ইডির তরফে তলব করা হয়েছিল গত ৯ জুন। যদিও তার আগে করোনা আক্রান্ত হওয়ায় হাজিরা দিতে পারেননি তিনি। এরপর ২৩ জুন নতুন করে তলব করা হয় সোনিয়াকে। তবে তার মধ্যেই সোনিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার ইডি দফতরে সোনিয়ার হাজিরা দেওয়ার কথা থাকলেও এই অবস্থায় তা সম্ভব নয়। ফলে গত বুধবার ইডিকে চিঠি লিখে সমস্ত বিষয় জানিয়ে জিজ্ঞাসাবাদের দিনক্ষন পিছিয়ে দেওয়ার আবেদন জানান সোনিয়া। কংগ্রেস সভানেত্রীর সেই আবেদনই এদিন মঞ্জুর করল এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি।


Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...