Saturday, April 4, 2026

শুক্রবারের মধ্যে বাগ কমিটির কাছে এসএসসি-র সব রিপোর্ট চাইল আদালত 

Date:

Share post:

বাগ কমিটির কাছে এসএসসি সংক্রান্ত যাবতীয়  রিপোর্ট চাইল আদালত। শুক্রবারের মধ্যে সেই সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।  সিবিআইয়ের আইনজীবী এদিন আদালতে অভিযোগ  জানিয়েছেন, বাগ কমিটি এসএসসি মামলা সংক্রান্ত কিছু নথি দিলেও সব নথি সিবিআইয়ের হাতে তুলে দেয়নি।  তার পরেই বাগ কমিটির অন্যতম সদস্য তথা শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিন) পারমিতা রায়কে শুক্রবারের মধ্যে  সব রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এসএসসি-র গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মোট ৭টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ। পরে সবকটি মামলাই ডিভিশন বেঞ্চে স্থগিত হয়ে যায়। ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। ওই কমিটি এই নিয়োগ সংক্রান্ত মামলাগুলির অনুসন্ধানের কাজ শুরু করে। বাগ কমিটি স্কুলে গ্ৰুপ-সি এবং গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় রিপোর্ট পেশ করে ডিভিশন বেঞ্চে। তবে সিবিআইয়ের অভিযোগ বাগ কমিটি সব রিপোর্ট জমা দেয়নি এখনো। এতে তাদের তদন্তের কাজে সমস্যা হচ্ছে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...