Friday, April 3, 2026

India Team: জয় দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিযান শুরু করল হরমনপ্রীতরা

Date:

Share post:

জয় দিয়ে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে টি-২০ (T-20) সিরিজ শুরু করল ভারতের ( India) মহিলা ক্রিকেট দল। এদিন প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৪ রানে হারাল হরমনপ্রীত কৌররা। সিরিজে ১-০ এগিয়ে ভারতের প্রমিলা ব্রিগেড।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। প্রথমে ব‍্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৮ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৩৬ রানে অপরাজিত রডরিগেজ। ৩১ রান করেন শেফালি ভর্মা। ২২ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। লঙ্কানদের হয়ে তিন উইকেট নেন ইনোকা রানাওয়েরা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১০৪ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। লঙ্কানদের হয়ে একা লড়াই চালান কাবিশা দিলহার। ৪৭ রাতে অপরাজিত তিনি। ভারতের হয়ে দুটি উইকেট নেন রাধা যাদব। একটি করে উইকেট নেন দিপ্তি শর্মা, পুজা বস্ত্রকার এবং শেফালি ভর্মা।

আরও পড়ুন:Ranji Trophy:’আম্পায়ারদের ওপর ভরসা আছে’, রঞ্জিট্রফিতে ডিআরএস নিয়ে বললেন বিসিসিআইয়ের এক কর্তা

 

 

 

Related articles

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...