Saturday, June 27, 2026

নবান্ন যাওয়ার আগেই এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন কিংবদন্তি চিত্র পরিচালকের স্বাস্থ্যের

Date:

Share post:

কিংবদন্তি চিত্র পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নবান্ন যাওয়ার আগে বর্ষীয়ান চিত্র পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের কাছে খোঁজ নেন তিনি।


আরও পড়ুন:সন্তান কোলেই ইডি আধিকারিকদের মুখোমুখি রুজিরা, সিজিও কমপ্লেক্সে চলছে জিজ্ঞাসাবাদ


গত সপ্তাহেই কিডনির সমস্যা নিয়ে SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তরুণ মজুমদার। বুধবার তাঁর গলার অক্সিজেন নল খোলার পরিকল্পনা থাকলেও, সেই নল না আপাতত খোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত, আপাতত অক্সিজেন একইভাবে দেওয়া হবে। যদিও তাঁর অক্সিজেনের চাহিদা গতকালের তুলনায়  কিছুটা কমেছে। রক্তচাপও অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু, আচ্ছন্নভাব অনেকটাই বেড়ে গিয়েছে তরুণ মজুমদারের। যা নিয়ে চিন্তিত চিকিৎসকরা।


প্রসঙ্গত, গত ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন পরিচালক। কিডনির সমস্যা ছাড়াও বর্ষীয়ান পরিচালকের ফুসফুসে সংক্রমণ রয়েছে। এমনকী হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার মত পরিস্থিতিও তৈরি হয়েছে। আপাতত একেবারেই খেতে পারছেন না বর্ষীয়ান পরচালক। রাইস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে তাঁকে। শরীরে অক্সিজেন সরবরাহে যাতে কোনও সমস্যা না হয় তাই গলায় নল পরিয়ে রাখা হয়েছে।


Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...