Saturday, March 28, 2026

স্নান করার ফাঁকে বৌকে চুমু ! বেদম মার খেলেন দম্পতি

Date:

Share post:

অযোধ্যায় সরযূ নদীতে স্ত্রীকে নিয়ে স্নান করতে নেমে যে এমন বিপত্তি হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি এক দম্পতি। সবেমাত্র একটি ডুব দিয়েছেন দুজনে। ভয়ে  তাঁকে আঁকড়ে ধরে আছেন স্ত্রী। আর আবেগের বশে যেই স্ত্রীর গালে একখানি চুমু খেয়েছেন, অমনি বদলে গেল চারপাশের ছবিটা।আশপাশে ছড়িয়ে ছিটিয়ে যারা স্নান করছিলেন, তারা রে রে করে ধেয়ে এল।প্রথমে হুমকি, আর তারপর এলোপাথাড়ি  কিল, চড়!রীতিমতো ধাক্কা দিয়ে, মারতে মারতে জল থেকে তুলে দেওয়া হল দম্পতিকে!

নেটমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।সেখানে দেখা যাচ্ছে, এই ঘটনার  স্বামী-স্ত্রী দু’জনে সরয়ূ নদীতে স্নান করছেন। জলের ধাক্কায় যাতে পড়ে না যান সে জন্য স্বামীকে আঁকড়ে ধরে রয়েছেন স্ত্রী। একটা ডুব দেওয়ার পর স্বামী স্ত্রীর গালে চুমুও খেলেন। এর পরেই এক ব্যক্তি ওই দম্পতিকে ধমক দিয়ে বলেন, ”এটা অযোধ্যা! এখানে এ সব অসভ্যতামি চলবে না।”

আরও পড়ুন- বন্যায় ভ্রূক্ষেপ নেই, অসম সরকার ব্যস্ত হাইজ্যাক বিধায়কদের আপ্যায়নে! প্রতিবাদ তৃণমূলের

তার পর হঠাত্‍ই ওই মহিলার স্বামীকে ধরে মারতে শুরু করেন ওই ব্যক্তি। আশপাশে আরও যাঁরা স্নান করছিলেন তাঁরাও কিল, চড়, লাথি মারতে শুরু করেন। স্ত্রী তখন আপ্রাণ স্বামীকে মারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাদের মারতে মারতে ঘাটের উপরে তুলে দেওয়া হয়। অযোধ্যা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। জড়িতদের খুঁজে বার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের তরফে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...