Thursday, February 12, 2026

রাষ্ট্রপতি নির্বাচন: সমর্থন চেয়ে মোদি- রাজনাথকে ফোন বিরোধী প্রার্থী যশবন্তের

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনে(presidential election) বিরোধীদলগুলির তরফে সর্বসম্মতভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে যশবন্ত সিনহাকে(Yashwant Sinha)। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে জেড ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ হয়েছে তাঁর জন্য। এরপরই সিনহা বার্তা দিলেন, “আমাকে প্রার্থী করাকে কেন্দ্র করে বিরোধীদের একত্রিত হওয়া শুরু হল মাত্র। ২০২৪ সাল পর্যন্ত এই ঘটনা বিরোধীদের এইভাবেই ঐক্যবদ্ধ রাখবে।” এর পাশাপাশি তাঁকে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী(prime minister) এবং প্রতিরক্ষা মন্ত্রীকে(defence minister) ফোন করলেন যশবন্ত।

নিজের জয়ের বিষয় রীতিমতো আত্মবিশ্বাসী যশবন্ত সিনহা এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। না হলে কেনই বা প্রতিদ্বন্দ্বিতা করব?” পাশাপাশি এদিন শরদ পাওয়ার, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়দের ফোন করে তাঁদের দলের সমর্থন চেয়েছেন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, দ্রৌপদীকে আসন্ন নির্বাচনের জন্য শুভকামনা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এ প্রসঙ্গে যশবন্ত বলেন, “আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন দ্রৌপদী মুর্মু। তিনি নিজেই আমায় বলেছেন। আমিও প্রধানমন্ত্রী এবং রাজনাথ সিং-এর কার্যালয়ে ফোন করেছি। তবে, তাঁরা মনোনয়ন দাখিল নিয়ে ব্যস্ত ছিলেন।”

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুলাই, ২১ জুলাই হবে ফলাফল ঘোষণা। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই।


spot_img

Related articles

আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট রাষ্ট্র সংস্কার নিয়েও 

শেখ হাসিনার (Sheikh Hasina) নেতৃত্বাধীন সরকারের পতনের প্রায় সতেরো মাস পরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh election) অনুষ্ঠিত...

আজকের রাশিফল: ১২ রাশি, কর্ম, অর্থ ও শিক্ষায় কার কেমন কাটবে দিন

গ্রহ-নক্ষত্রের ইশারায় দেখে নিন, আপনার দিনটা কোন ছন্দে কাটবে। মেষ: কাজের জায়গায় হঠাৎ যন্ত্রপাতির গোলমাল সাময়িক বাধা আনতে পারে।...

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...