Saturday, April 4, 2026

আর্থিক সঙ্কট গুরুতর, টাকার অভাবে এবার পাঠ্যবই ছাপানো বন্ধ পাকিস্তানে

Date:

Share post:

এবার কি তবে শ্রীলঙ্কার মতো সঙ্কটে পড়তে চলেছে প্রতিবেশি পাকিস্তান(Pakistan)। দেশটির সাম্প্রতিক পরিস্থিতি সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে। আর্থিক সঙ্কট এতটাই গুরুতর হয়ে উঠেছে এই দেশে যে বন্ধ হয়ে গিয়েছে পাঠ্য বই(School Book) ছাপানো। সরকারের তরফে জানানো হয়েছে কাগজ সংকট চরম আকার ধারণ করেছে দেশে।

পাকিস্তানে আগামী অগস্ট মাসের থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ। এদিকে দেশে কাগজের সঙ্কট চরম আকার ধারণ করেছে। এই সমস্যার মুখে দাঁড়িয়ে আগামী শিক্ষাবর্ষের সমস্ত পাঠ্যপুস্তক ছাপা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ‘অল পাকিস্তান পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন’, ‘পাকিস্তান অ্যাসোসিয়েশন অফ প্রিন্টিং গ্রাফিক আর্ট ইন্ডাস্ট্রিজ’ (পিএপিজিএআই)-সহ কাগজ ও মুদ্রণশিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন। এদিকে এই গুরুতর পরিস্থিতির জন্য সরকারের ভুল নীতিকে দায়ি করা হয়েছে। পাক কোষাগারের অবস্থাও শোচনীয়। বিদেশী মুদ্রা ভাণ্ডারের অবস্থাও তথৈবচ। ফলে ইমরান সরকারকে গদিচ্যুত করার পর এখন সরকার চালাতে নাকের জলে চোখের জলে অবস্থা হচ্ছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফলস্বরূপবৃহৎ শিল্প ও শিল্পপতিদের উপর ‘সুপার ট্যাক্স’ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। সঙ্কট কাটাতে আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে ঋণ নিচ্ছে পাক সরকার।

উল্লেখ্য, করোনা মহামারী, অপশাসন ও ঋণের ভারে পাকিস্তানের অর্থনীতি কার্যত হাঁটু গেড়ে বসে পড়েছে। জোর ধাক্কা খেয়েছে পণ্য উৎপাদন ও রপ্তানি। ফলে তলানিতে ঠেকেছে বিদেশি মুদ্রা ভাণ্ডার। ফলে খাবার থেকে ওষুধ সবকিছুরই দাম ভয়ানক হারে বৃদ্ধি পেয়েছে। খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্যের জোগান বজায় রাখতে সমস্ত ‘অপ্রয়োজনীয়’ বিলাসী পণ্য আমদানি নিষিদ্ধ করেছে শাহবাজ শরিফের সরকার। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হচ্ছে। আইএমএফ স্পষ্ট জানিয়েছে, খরচে রাশ টেনে সরকারকে আয় বাড়াতে হবে। রাজস্ব ঘাটতিতে লাগাম টানতে হবে। তবেই তারা ৯০ কোটি ডলারের ঋণ মঞ্জুর করবে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...