Saturday, April 4, 2026

কাল পাহাড়ে জিটিএ নির্বাচন, প্রশাসনিক স্তরে শেষ মুহূর্তের প্রস্তুতি

Date:

Share post:

সকাল হলেই পাহাড়ের জিটিএ নির্বাচন । শেষ মুহূর্তেও নির্বাচন প্রক্রিয়া বানচাল করতে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে ২৬ জুন নির্ধারিত সূচি মেনে জিটিএ নির্বাচন হবে। ফল প্রকাশও হবে নির্ধারিত সময়ে। ফলে রবিবার জিটিএ নির্বাচন করতে আর কোনো বাধা রইলো না। পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্যোগী হয়েছিলেন জিটিএ নির্বাচনের ব্যাপারে। তিনি জানিয়েছিলেন শীঘ্রই পাহাড়ে জিটিএ নির্বাচন হবে।

আপাতত চূড়ান্ত প্রস্তুতি চলছে প্রশাসনিক স্তরে । রাজনৈতিক দলগুলোর মধ্যেও উত্তেজনার পারদ তুঙ্গে। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছিল ২৬ জুন ভোট হবে। পাশাপাশি আগামিকাল শিলিগুড়ি মহকুমা পরিষদেরও নির্বাচনে। জানা গিয়েছে, বর্ষা মিটলে পাহাড়ে বাকি থাকা তিনটি পুরসভার ভোট হতে পারে। । পাহাড়ে এই মুহূর্তে শুধু পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের দু’টি স্তর রয়েছে। সংশোধনী এনে সেখানে জেলা পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...