Friday, April 3, 2026

ব্ল্যাকমেল করে সুদীপ্ত সেনের থেকে টাকা নিতেন? প্রশ্ন শুনে মেজাজ হারালেন শুভেন্দু

Date:

Share post:

“আমার কাছ থেকে অনেকবার অনেক টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী। টাকার জন্য আমাকে ব্ল্যাকমেল করত। কাঁথিতে শুভেন্দু অধিকারী ডাকলেই যেতে হতো আমাকে।শুভেন্দুর প্রতারণার সমস্ত বিষয় আমি চিঠিতে আদালতকে বিস্তারিত জানিয়েছি। সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।” সংবাদমাধ্যমের সামনে এমনই বিস্ফোরক দাবি করেন সারদাকর্তা সুদীপ্ত সেন। এরপরই রাজ্য রাজনীতি তোলপাড়। সঠিক তদন্তের স্বার্থে অবিলম্বে প্রভাবশালী শুভেন্দুকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।

সুদীপ্ত সেনের থেকে টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আচমকাই সারদাকর্তার ভাইরাল ভিডিও। তাঁর বিরুদ্ধে ওঠা সারদাকর্তার এমন বিস্ফোরক ও চাঞ্চল্যকর অভিযোগ শুনেই মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

গতকাল শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। সেখানেই সুদীপ্ত সেনের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া চাইতেই ক্ষুব্ধ শুভেন্দুর বক্তব্য, “এ সব ফালতু কথার কোনও উত্তর আমি দেব না বলে সটান বেরিয়ে যান।” সেই সময় তাঁর চোখেমুখে বেশ চিন্তার ও আতঙ্কের ছাপ ছিল। খোদ সারদাকর্তার নিজে মুখে এমন বয়ান আইনী দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। শুভেন্দুর এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর যথেষ্ট অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপিও।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...