Saturday, April 4, 2026

হাত-পা বেঁধে ফ্যাশন ব্লগারকে ৫ তলা থেকে ফেলে দেওয়া হল, অভিযুক্ত স্বামী

Date:

Share post:

এক মহিলা ফ্যাশন ও লাইফ স্টাইল ব্লগারকে হাত-পা বেঁধে বাড়ির ৫ তলা থেকে নীচে ফেলে দেওয়া হল। এ ঘটনায় ওই মহিলার প্রাক্তন স্বামী সহ আরো দুজন অভিযুক্ত। তিন জনকেই গ্রেফতার করা হয়েছে। যদিও কী কারণে এমন ঘটনা ঘটানো হল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ । প্রাথমিক অনুমান প্রাক্তন স্বামীকে ছেড়ে দেওয়ায় প্রতিশোধ নিতেই এই ঘটনা।

 

ব্লগারের নাম রিতিকা সিংহ। ফ্যাশন এবং লাইফ স্টাইল ব্লগার হিসেবে সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই পরিচিত রিতিকা । সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ফলোয়ার ছিল। সেই সঙ্গে তিনি ইনফ্লুয়েন্সার হিসেবেও বিখ্যাত ছিলেন। মূলত উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। রিতিকার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে ফিরোজাবাদের আকাশ গৌতমের সঙ্গে বেশ ধূমধাম করে রিতিকার বিয়ে হয়েছিল। কিন্তু পিয়ের ঠিক তিন বছর পার হতে না হতেই ফিরোজাবাদেরই যুবক বিপুলের সঙ্গে ফেসবুকে আলাপ হয় তরুণীর । অভিযোগ তারপরই ২০১৮-তে স্বামী আকাশের সঙ্গে বিবাহবিচ্ছেদ করে বিপুলের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে শুধু করে রিতিকা। আগরার তাজগঞ্জে ১৩০০০ টাকা ভাড়ায় একটি ফ্ল্যাট লিভ ইন সঙ্গী বিপুলের সঙ্গে থাকতেন।

জানা গিয়েছে ঘটনার দিন রিতিকার প্রাক্তন স্বামী অন্য দুই মহিলাকে সঙ্গে নিয়ে রিতিকার ফ্ল্যাটে আসেন। কেউ যাতে কোনো কিছু নিয়ে সন্দেহ না করে তার জন্য ফ্ল্যাটে ঢোকার সময় বাইরে রাখা রেজিস্টারে নিজেদের নাম ঠিকানা সব ইচ্ছাকৃতভাবে তারা ভুল লিখেছিলেন। এমনটাই জানিয়েছে পুলিশ। ফ্ল্যাটে ঢুকেই তারা রিতিকা ও তার লিভিং সঙ্গীকে প্রচণ্ড মারধর করতে শুরু করে । তারপর তরুণীকে হাত-পা বেঁধে বাড়ির ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে ফেলে দেওয়া হয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...