Sunday, June 14, 2026

ক্যানসার জয়ী কনিকা, আকাশপথে গাড়িভাড়া দেন ‘স্মল টাউন গার্ল’

Date:

Share post:

ইচ্ছে থাকলে উপায় হয়। অদম্য জেদ আর হার না মানা মানসিকতার কাছে হার মানতে বাধ্য হয়েছে দুরারোগ্য কর্কট (Cancer) রোগও। ২২ বছরে ব্যবসা শুরু করে মাত্র দশ বছরের মধ্যেই ১০টি প্রাইভেট জেটের (Private Jet) মালিক তিনি! কনিকা টেকরিওয়াল (Kanika Tikrewal)।

এক আকাশ স্বপ্ন নিয়ে ‘প্রাইভেট জেট’ এর ব্যবসা শুরু করেছিলেন কনিকা (Kanika Tikrewal)। সাহসী মেয়েটি যখন স্বপ্নের আকাশে উড়ান দিয়ে ডানা মেলা শুরু করছিলেন, তখনই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন । কিন্তু থেমে থাকেননি। রোগের সঙ্গে লড়াই করতে করতেই ব্যবসায় উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া।সবে ১০ বছর ব্যবসা করেছেন কনিকা। ইতিমধ্যেই ব্যবসা জমিয়ে ফেলেছেন। মাত্র ৩২ বছর বয়সে ১০টি প্রাইভেট জেটের মালিক তিনি!তিনি জেটসেট-গো (Jet set Go) সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি প্রাইভেট জেট এবং হেলিকপ্টার ভাড়া দেন। কনিকার সাফল্যের যাত্রা খুব একটা সহজ ছিল না। চেন্নাইয়ে বাড়ি হলেও পড়াশোনা পুরোটাই হোস্টেলে।পরে মুম্বইয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে স্নাতক হন তিনি। তারপর ডিপ্লোমা কোর্স করে এমবিএ(MBA)। কনিকার কথায়, ‘‘তখন আমি ছাত্রী। তিন বছর ধরে নিজের এই ব্যবসায়িক ভাবনায় শান দিয়েছি। বার বার ব্যবসার নকশা কষেছি। বার বার কেটেছি।’’ সম্ভ্রান্ত পরিবার কখনই চাইনি, বাড়ির মেয়ে প্রাইভেট জেটের ব্যবসা করুক। কিন্তু আজ কনিকা টেকরিওয়াল নামের পাশে সফল ব্যবসায়ী ট্যাগ জুড়ে গেছে। আর এটা হয়েছে নিজের ইচ্ছেশক্তির জোরে। যাঁরা ব্যবসা করার স্বপ্ন দেখেন কনিকা তাঁদের কাছে অনুপ্রেরণা বটে। ৩২ বছরের যুবতী বলছেন, লক্ষ্য যদি স্থির থাকে তাহলে মানুষ পথ হারায় না। এগিয়ে চলতে হবে, থামলে চলবে না।



Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...