Monday, April 6, 2026

নদীতে পড়ে গিয়েছিল আইফোন! ১০ মাস পর তা সচল অবস্থায় ফিরে পেলেন যুবক

Date:

Share post:

ফোনটা নদীতে পড়ে গিয়েছিল ১০ মাস আগে। সেই ফোন পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। এত দিন পর সেই পড়ে যাওয়া ফোন ফিরে পাওয়ায় হতবাক তিনি। এও সম্ভব? হ্যাঁ ঠিকই পড়ছেন। ১০ মাস আগে নদীতে হারিয়ে যাওয়া আইফোন ফিরে পেলেন ফোনের মালিক। এই ঘটনার সবচেয়ে আশ্চর্যজনক দিক হল জলে থেকেও ফোনটি একেবারে ঠিক ছিল। খারাপ হয়ে যায়নি। এমন অপ্রত্যাশিত ঘটনায় বিস্মিত হয়ে গিয়েছেন ফোনের মালিক লন্ডন নিবাসী ওয়েন ডেভিসও।

২০২১-এর আগস্ট মাসে লন্ডনে ওয়াই নদীর ধারে একটি ব্যাচেলর পার্টি চলাকালীন অসাবধানতাবশত ডেভিসের হাত থেকে আইফোনটি নদীতে পড়ে যায়। নদীতে ফোন পড়ে যাওয়ায় তা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দেন তিনি। তবে আইফোন হারানোর শোক তিনি কিছুতেই ভুলতে পারছিলেন না। হঠাৎ করেই ফেসবুক পোস্ট থেকে তিনি তাঁর ফোনের খোঁজ পান।

মিগুয়েল পাচেকো নামে লন্ডন নিবাসী আরও এক ব্যক্তি ওয়াই নদী থেকে দশ মাস আগের হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পান। এত দিন জলের নীচে থাকায় ফোনটি বন্ধ হয়ে গিয়েছিল। মিগুয়েল নামক ওই ব্যক্তি ফোনটি মুছে রোদে শুকাতে দেন।

ফোনটি চালু হলে সেখান থেকেই ফোন মালিকের খোঁজ পান মিগুয়েল। তার পরই তিনি নিজের ফেসবুকের পাতায় পুরো ঘটনাটি বর্ণনা করেন। মিগুয়েলের এই পোস্ট চার হাজার জনের কাছে পৌঁছায়। বন্ধুদের মাধ্যমে এই খবরটি ডেভিসের কাছে পৌঁছায়। আর সেই থেকেই হারানো ফোন ফিরে পান ডেভিস।

আরও পড়ুন- Padma Bridge : ষড়যন্ত্র না নাশকতা, পদ্মার নাট খুলে ভাইরাল হওয়া যুবক আটক

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...