Saturday, May 30, 2026

মহানগরীর অলিগলিতেও পুলিশি নজরদারি, নির্দেশ বিনীত গোয়েলের

Date:

Share post:

অলিগলিতে অনেক সময়ই দেখা পাওয়া যায় না পুলিশের। ফলে অপরাধ সংগঠিত হয়। দুষ্কৃতীরাও পালিয়ে যাওয়ার সেফ প্যাসেজ পেয়ে যায়। এই প্রবণতা বন্ধ করতে এবার কলকাতার অলিগলিতেও নজরদারি বাড়াতে প্রত্যেকটি থানাকে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal)।

কলকাতা পুলিশের (Police) অধীন প্রত্যেকটি থানা ও ট্রাফিক গার্ডের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, সরু গলিপথে হেঁটে বা বাইকে টহলদারি বাড়াতে হবে। ইতিমধ্যেই একাধিক থানায় ব্যাটারি চালিত সাইকেলে টহলদারি শুরু হয়েছে। কলকাতার (Kolkata) প্রত্যেকটি থানায় পরিবেশবান্ধব ব্যাটারি চালিত সাইকেল নিয়ে আসার চেষ্টা হচ্ছে।

একই সঙ্গে থানাগুলিতে দ্রুত মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন বিনীত গোয়েল। কারণ, এক মামলার তদন্তকারী যদি অন্য জায়গায় বদলি হয়ে যান, তখন অনেক ক্ষেত্রেই তিনি নতুন তদন্তকারী আধিকারিককে কেস ডায়েরি হাতবদল করেন না বলে অভিযোগ। সে জন্য থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

কয়েকদিন আগেই পুলিশ ব্যারাকের জানালা ভেঙে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। সেই ঘটনাকে মাথায় রেখে প্রত্যেকটি থানা ও ব্যারাকের পরিস্থিতি ও মেরামতির দিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পথ দুর্ঘটনায় চলতি মাসেই এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। ট্রাফিক পুলিশ ও ট্রাফিক গার্ডগুলিকে পথ দুর্ঘটনা কমাতে দ্রুত স্ট্র্যাটেজি তৈরির নির্দেশ দিয়েছে লালবাজার। আসন্ন রথযাত্রায় সম্প্রীতি বজায় রাখতে থানার ওসিদের নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...