Saturday, April 4, 2026

আজ ত্রিপুরা উপনির্বাচনের ফলাফল

Date:

Share post:

আজ ত্রিপুরা উপনির্বাচনের চারটি কেন্দ্রের ফল ঘোষণা।সকাল ৮টা থেকে শুরু গণনা। দুপুরের মধ্যেই সামনে চলে আসবে ফলাফল । গত ২৩ জুন ৬ আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা ও যুবরাজনগরে ভোট গ্রহণ হয়। আজ, রবিবার ৬ আগরতলা, টাউন বড়দোয়ালি কেন্দ্রের গণনা হবে আগরতলার উমাকান্ত একাডেমিতে। এছাড়া সুরমার গণনা হবে সালেমা ব্লকে এবং যুবরাজনগরের গণনা হবে ধর্মনগরে।


আরও পড়ুন:ধূপগুড়িতে কর্মিসভা করবেন অভিষেক, কর্মী-সমর্থকদের মধ্য়ে উন্মাদনা তুঙ্গে

যদিও উপনির্বাচনের নামের এই ভোট ছিল গেরুয়া সন্ত্রাসের রক্তাক্ত ছবি। অসম, মনিপুর থেকে পেশাদার গুন্ডা ও বহিরাগতদের এনে গুন্ডামি থেকে শুরু করে বাইক বাহিনীর দাপাদাপি ছিল চোখে পড়ার মতো। যেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পুলিশ কর্মীকেও ছুরি মারে। আক্রান্ত হয়েছিলেন সাংবাদিকরাও। ভোটে কারচুপি করতে তৃণমূলের প্রার্থী, পোলিং এজেন্ট থেকে শুরু করে কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছিল বিজেপির গুন্ডারা। বিজেপি সন্ত্রাসকে ছাড় পাননি প্রবীণ নাগরিক থেকে শুরু করে মহিলারাও। সবমিলিয়ে উপনির্বাচনের নামে কার্যত প্রহসন হয়েছে ত্রিপুরায়।


কারচুপি, সন্ত্রাস, রিগিং, ছাপ্পার এই প্রহসনের ভোটে ফলাফল যাইহোক না কেন, তৃণমূল কংগ্রেসের স্পষ্ট বার্তা, ত্রিপুরায় গণতন্ত্র না ফেরা পর্যন্ত একইঞ্চি জমিও ছাড়া হবে না বিজেপিকে। তেইশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মতো ত্রিপুরাবাসীও নতুন ভোরের সূর্য দেখবে। তৈরি হবে মা-মাটি-মানুষের সরকার, এমনটাই দাবি ঘাসফুল শিবিরের।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...