Friday, April 3, 2026

বিক্ষোভ -প্রতিবাদ সত্ত্বেও অগ্নিবীর হতে চেয়ে ৫৬,৯৬০ টি আবেদন জমা পড়ল 

Date:

Share post:

দেশজুড়ে বিক্ষোভ -প্রতিবাদ- ভাঙচুর সবকিছুর মধ্যেও অগ্নিবীর হতে চেয়ে আবেদন জমা পড়েছে ৫৬,৯৬০ টি। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, অগ্নিপথ যোজনা ২০২২ এর মাধ্যমে ( Indian Air Force) IAF- এর নিয়োগ শুরু হয়েছিল গত ২৪ জুন। তারপর থেকে মাত্র ৩ দিনে অর্থাৎ ২৭ জুনের হিসাব অনুযায়ী আবেদন জমা পড়েছে ৫৬,৯৬০ টি। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে agnipathvayu.cdac.in- ওয়েবসাইটে গিয়ে অগ্নিপথ নিয়োগের জন্য আবেদন জানাতে হবে। নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ, পরিষেবার, আর্থিক প্যাকেজ এবং প্রকল্পের অন্যান্য নানা সুবিধা সম্পর্কিত সব তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে বলে জানিয়েছে আইএএফ। ৫ জুলাই অগ্নিপথের রেজিস্ট্রেশন শেষ হবে।

এই প্রকল্পের অধীনে যুবকদের চার বছরের মেয়াদে নিয়োগ করা হবে। তারপরে ২৫ শতাংশকে সেনাবাহিনীতে পুনরায় নিয়োগ করা হবে । আর বাকি ৭৫ শতাংশকে স্বেচ্ছা অবসর দেওয়া হবে।

যদিও সশস্ত্র বাহিনীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হিংসাত্মক কার্যকলাপের যুক্ত কাউকে এই অগ্নিপথ প্রকল্পে সুযোগ দেওয়া হবে না । চাকরির শুরুতেই পুলিশ ভেরিফিকেশন হবে। সেখানে যদি কেউ তথ্য গোপন করে তাহলে শাস্তিমুলক পদক্ষেপ নেওয়া হতে পারে।

বিক্ষোভ -প্রতিবাদ সত্ত্বেও অগ্নিবীর হতে চেয়ে
৫৬,৯৬০ টি আবেদন জমা পড়ল

দেশজুড়ে বিক্ষোভ -প্রতিবাদ- ভাঙচুর সবকিছুর মধ্যেও অগ্নিবীর
হতে চেয়ে আবেদন জমা পড়েছে ৫৬,৯৬০ টি। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, অগ্নিপথ যোজনা ২০২২ এর মাধ্যমে ( Indian Air Force) IAF- এর নিয়োগ শুরু হয়েছিল গত ২৪ জুন। তারপর থেকে মাত্র ৩ দিনে অর্থাৎ ২৭ জুনের হিসাব অনুযায়ী আবেদন জমা পড়েছে ৫৬,৯৬০ টি। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে
agnipathvayu.cdac.in- ওয়েবসাইটে গিয়ে অগ্নিপথ নিয়োগের জন্য আবেদন জানাতে হবে। নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ, পরিষেবার, আর্থিক প্যাকেজ এবং প্রকল্পের অন্যান্য নানা সুবিধা সম্পর্কিত সব তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে বলে জানিয়েছে আইএএফ। ৫ জুলাই অগ্নিপথের রেজিস্ট্রেশন শেষ হবে।
এই প্রকল্পের অধীনে যুবকদের চার বছরের মেয়াদে নিয়োগ করা হবে। তারপরে ২৫ শতাংশকে সেনাবাহিনীতে পুনরায় নিয়োগ করা হবে । আর বাকি ৭৫ শতাংশকে স্বেচ্ছা অবসর দেওয়া হবে।

যদিও সশস্ত্র বাহিনীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হিংসাত্মক কার্যকলাপের যুক্ত কাউকে এই অগ্নিপথ প্রকল্পে সুযোগ দেওয়া হবে না । চাকরির শুরুতেই পুলিশ ভেরিফিকেশন হবে। সেখানে যদি কেউ তথ্য গোপন করে তাহলে শাস্তিমুলক পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...