Monday, April 13, 2026

মা হতে চলেছেন আলিয়া, নিজেই দিলেন সুখবর!

Date:

Share post:

আড়াই মাস হল সাতপাকে বাঁধা পড়েছেন বলি অভিনেতা রনবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট।এবার নিজের মা হওয়ার খবর জানালেন আলিয়া ভাট। সোমবার সকালে ইনস্টাগ্রামে নিজের প্রেগন্যান্সির খবর তাঁর ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন আলিয়া। স্বভাবতই খুশিতে ভাসছে কাপুর পরিবার।


আরও পড়ুন:আলিয়া কি রণবীরের দ্বিতীয় স্ত্রী! প্রথম স্ত্রীর কথা স্বীকার করলেন RK

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেন আলিয়া। একটিতে তাঁকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। ক্যামেরার দিকে পিছন করে বসে রণবীর কাপুর। সামনে মনিটরে নতুন প্রাণের স্পন্দন। তাতে ‘হার্ট’ ইমোজি বসানো।হাসিমুখে হবু মা তাকিয়ে রয়েছেন তাঁর হবু সন্তানের দিকে। ছবিটির সঙ্গে লিখেছেন, ‘আমাদের সন্তান। তাড়াতাড়িই আসছে।

আলিয়া ভাট নিজের মা হওয়ার খবর শেয়ার করতেই শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। ভক্ত ও অনুরাগীদের পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন আলিয়াকে।



Related articles

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...