Saturday, June 13, 2026

উন্নয়নের ভারতে ‘করছি- করব’র স্থান নেই , মিউনিখে বললেন মোদি

Date:

Share post:

জি-৭ (G-7) শীর্ষবৈঠকে যোগ দিতে রবিবার জার্মানির ( prime Minister Narendra Modi in Germany) মিউনিখে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রবাসী ভারতীয়দের আয়োজিত একটি অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন , আজকের ভারত উন্নয়নের ভারত, উন্নয়নশীল ভারত, উন্নয়নকামী ভারত । এই ভারতে করছি- করব-র কোনও স্থান নেই। যা করার এখনই করতে হবে। এখনকার কাজ এখনই শেষ করতে হবে। জরুরি অবস্থার বর্ষপূর্তির আবহে জার্মানিতে গিয়েও মোদি সে সময়ের কথা তুলে ধরেন। এদিন ভাষণের শুরুতেই মোদি বললেন, “ভারতীয়দের ডিএনএতে রয়েছে গণতন্ত্র। কিন্তু ৪৭ বছর আগে জরুরি অবস্থা জারি করা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে কলঙ্কময় দিন।”

 

প্রবাসী ভারতীয়দের এই সম্মেলনে আগাগোড়াই হিন্দিতে ভাষণ দেন প্রধানমন্ত্রী । ফলে দর্শকরা অত্যন্ত উৎসাহী হয়ে মোদির ভাষণ শুনছিলেন। মোদি দাবি করেছেন, তাঁর আমলের ভারতে উন্নয়নকেই পাখির চোখ করা হয়েছে। একইসঙ্গে ধর্মনিরপেক্ষ, বৈচিত্রময়, ঐক্যবদ্ধ ভারতের বার্তাও দিয়েছেন তিনি। পাশাপাশি খাদ্য, পোশাক, সঙ্গীত বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাংস্কৃতিক বৈচিত্রের উল্লেখও করেছেন। কেন্দ্র সরকারের উন্নয়নের খতিয়ান দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রায় সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। দেশের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক করোনার ভ্যাকসিন পেয়েছেন । কোভিড যুদ্ধে ভারত বিশ্বে পথিকৃৎ বলেও দাবি তার।

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...